1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

সেন্টমার্টিনে অসহায় ও কর্মহীন মানুষের মাঝে নৌবাহিনীর ত্রাণ বিতরণ

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ১৯৪ বার পঠিত

নিউজ ডেস্ক বাংলার চেতনা নিউজ।

সেন্টমার্টিন, ৩০ জুলাই ২০২৫:বাংলাদেশ নৌবাহিনী মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে প্রায়শই অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ত্রাণ সমগ্রী বিতরণ করে আসছে। এ ধারাবাহিকতায় আজ বুধবার (৩০-০৭-২০২৫) কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল এর তত্ত্বাবধানে এবং ফরওয়ার্ড বেইজ সেন্টমার্টিন এর সার্বিক ব্যবস্থাপনায় সেন্টমার্টিন দ্বীপে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। দ্বীপের কয়েকশ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে এ সকল ত্রাণ সামগ্রী হস্তান্তর করা হয়।

সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের করণে ভারী বর্ষণে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনসহ দেশের বিভিন্ন জায়গা ক্ষতিগ্রস্ত হয়। এতে দ্বীপের জনমানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত হয়। ফলে বেশ কিছু পরিবারের দৈন্দিন আয় বন্ধ হয়ে যায় এবং খাদ্যসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দ্রবাদির সংকট দেখা দেয়। এই প্রেক্ষাপটে বাংলাদেশ নৌবাহিনী প্রধানের দিকনির্দেশনায় ফরওয়ার্ড বেইজ সেন্টমার্টিন অসহায় পরিবারগুলোর মাঝে বিনামূল্যে ত্রাণ সহায়তা প্রদান করে। এতে দরিদ্র ও উপার্জন করতে না পারা মানুষজনের পরিবারের

সদস্যদের কষ্ট লাঘব হয়। স্থানীয় জনগণ নৌবাহিনীর এই মানবিক কর্মকাণ্ডের জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানায়। বাংলাদেশ নৌবাহিনী দেশের সার্বভৌমত্বের সুরক্ষা ও নিরাপত্তার পাশাপাশি সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের দুর্দশা প্রশমনে কাজ করে থাকে। ভবিষ্যতেও নৌবাহিনীর এরূপ মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park