
নিজস্ব প্রতিবেধক দিঘলিয়া খুলনা
সাবেক তিনবারের সফল ও বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে সেনহাটি ইউনিয়ন যুবদলের উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে ইউনিয়নের চন্দনীমহল বাজারে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা তুহিন।
প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, ঘরে বসে তৃপ্তির ঢেকুর না তুলে ধানের শীষের প্রার্থী আজিজুল বারী হেলাল ভাইকে বিজয়ী করতে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন ।
এ সময় তিনি আরো বলেন, তারেক রহমান ঘোষিত ফ্যামিলি কার্ডের সুবিধা সমূহ মা বোনদের কাছে তুলে ধরার আহ্বানও জানান তিনি।
উপজেলা যুবদলের আহবায়ক কুদরত এ এলাহী স্পিকার এর সভাপতিত্বে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সেতারা সুলতানা, জেলা যুবদলের সদস্য মোঃ নাসিম, মোল্লা মিঠু, মহিদুল ইসলাম সোহাগ, মল্লিক শাহাদুজ্জামান বাবু, জাহিদ মোল্লা, আব্দুল কাদের জনি, মোহাম্মদ আলী টুটুল, গাজী মোহাম্মদ মনিরুল ইসলাম, পলি আক্তার, মোসাম্মৎ সালমা বেগম, সোহেল শেখ, গাজী বাবু, অফিজুজ্জামান শুভ, মোঃ নজরুল ইসলাম, মোঃ জাসু, টিটু, মোঃ সাজ্জাদ, আমির, ইমন, সরফরাজ, বেল্লাল, আহাদ, মনির, লিটন, নজরুল মল্লিক, ইকরামুল গাজী, হেদায়েত, আজাদ সরদার, আল আমিন, আনোয়ার, রফিক, শাহাবুদ্দিন, রহিম মল্লিক, নাজনিন সুলতানা, পাপিয়া খাতুন, সাবিনা বেগম, পারভীন আক্তার, মিঠু খান, তৈয়ব মুন্সী, অমিত প্রমুখ।।