1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

সুন্দরবনে বাঘের তাড়া খেয়ে লোকালয়ে চিত্রল হরিণ, উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৫৭ বার পঠিত

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা।
সুন্দরবনে বাঘের তাড়া খেয়ে শরণখোলার লোকালয়ে ঢুকে পড়া একটি চিত্রল হরিণ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকালে উদ্ধার করা হরিণটি দুপুরে সুন্দরবনে ছেড়ে দিয়েছে বনরক্ষীরা ।

বণ্যপ্রাণী নিয়ে কাজ করা সংগঠন ওয়াইল্ড টীমের টীম লিডার আলম হাওলাদার জানান. আজ রোববার সকাল সাড়ে সাতটার দিকে সুন্দরবন থেকে তেরাবাকা নদী সাতরে একটি মালি চিত্রল হরিণ শরণখোলা উপজেলার খুড়িয়াখালী গ্রামের জামাল মীরের বাগানে ঢুকে পড়ে।

গ্রামবাসী হরিণ দেখতে পেয়ে ওয়াইল্ড টীম, বনরক্ষী ও ভিটিআরটি সদস্যদের খবর দেয়। বনরক্ষীরা আসার আগেই স্থানীয় জনসাধারণের সহায়তায় ওয়াইল্ড টীমের সদস্যরা হরিণটিকে ধরার জন্য অভিযান চালায়।

এ সময় হরিণ লাফিয়ে পাশের পুকুরে পড়ে যায়। পরে বনরক্ষী ও ওয়াইল্ড টীমের সদস্যরা পুকুর থেকে হরিণটিকে উদ্ধার করে নিকটস্থ সুন্দরবনের শরণখোলা রেঞ্জ অফিসে নিয়ে যায়।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মোঃ শরীফুল ইসলাম বলেন, লোকালয় থেকে উদ্ধার করা হরিণটিকে রোববার দুপুরে রেঞ্জ অফিস সংলগ্ন সুন্দরবনের গহীনে ছেড়ে দেওয়া হয়েছে। বাঘের তাড়া খেয়ে হরিণটি নদী সাতরে লোকালয়ে আসতে পারে বলে তিনি ধারণা করছেন বলে এসিএফ জানান।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park