
মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে,
সাতক্ষীরা জেলার দেবহাটা থানাধীন সুশীলগাতী এলাকা থেকে দুইশত চুয়ান্ন বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা।
মাদকের বিরুদ্ধে *জিরো টলারেন্স নীতিতে* খুলনা র্যাব-৬ এর সিও লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ এর সঠিক দিকনির্দেশনার প্রতি অটল থেকে র্যাব ফোর্সেস মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল অদ্য ০৮ জুন ২০২৬ তারিখ, দুপুর ১৪:৪৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা জেলার দেবহাটা থানাধীন সুশীলগাতী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ মাদক ২৫৪ (দুইশত চুয়ান্ন) বোতল ফেন্সিডিলসহ আসামি- *১। মোঃ সাইদুল খান (৪২), পিতা: মৃত এরশাদ আলী খান,* সাং: সুশীলগাতী, থানা: দেবহাটা, জেলা-সাতক্ষীরাকে গ্রেফতার করে।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক উদ্ধারকৃত মাদক ও আসামিকে সাতক্ষীরা জেলার দেবহাটা থানায় হস্তান্তর করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার জনাব জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ, কোম্পানি কমান্ডার, সিপিসি-১, সাতক্ষীরা জানান, অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারে র্যাবের চলমান অভিযান অব্যাহত থাকবে।