1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

সাতক্ষীরা কলারোয়ায় বিধবা এক নারীর বসতভিটা ভাংচুর হত্যার হুমকি ও জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ। 

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১৫৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ বাংলার চেতনা নিউজ।

সাতক্ষীরা জেলার কলারোয়া থানার দেয়াড়া জানখা গ্রামের বিধবা এক নারীর বসতভিটা ভাংচুর, তাকে ও তার ছেলে শাহ জামান রাজকে হত্যার হুমকি এবং বাড়ি ঘর দখলের গুরুতর অভিযোগ পাওয়া গেছে। জানাযায় গত জুন মাসের ২৭ তারিখ বেলা ১১ টার দিকে রেহেনা বেগমের স্বামী মৃত শাহ আলম গাজীর চাচাতো ভাই ও তার বখাটে ছেলেরা এই হামলা ও ভাংচুর চালায়।এতে রেহেনা বেগম ও তার ছেলে রাজ অস্রড হন। এ ঘটনার পর থেকে রেহেনা বেগম তার সন্তানদেরকে নিয়ে নিরাপত্তা হিনতায় ভূগছেন।এদিকে নিজের জীবনের নিরাপত্তা, প্রিয় সন্তান ও তার স্বামীর রেখে যাওয়া বসতভিটা রক্ষার্থে রেহেনা বেগম কলারোয়া থানায় উপস্থিত হয়ে গত ২৭ জুন ২০২৫ তারিখে একটি জিডি করেন, যার নম্বর ১২৩০।

বসতবাড়িতে ঢুকে টয়লেট ভাংচুর সহ গাছ পালা কেটে নিয়ে যাওয়া এবং নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি করেলেও অজ্ঞাত কারণে পুলিশ এখনো সরেজমিনে গিয়ে একবারের জন্য হলেও চোখের দেখার সময় পাননি।এদিকে থানায় জিডি করার পর থেকে রেহেনা বেগমের বসত বাড়ির ভিতর অভিযুক্তরা যত্রতত্র প্রবেশ করে তাদের গাছপালা কাটা সহ ঘরের ভিতর গরু ছাগল বাধার ঘটনাও ঘটিয়েছে।অভিযোগ রয়েছে জোর পূর্বক এসব করছেন তার স্বামীর আপন চাচাতো ভাই ও ভাইপোরা।এ সকল অত্যাচার ও নির্যাতন করছে শুধু মাত্র বসতভিটা ও জায়গাজমি ফেলে রেখে তারা যাতে অন্যত্র চলে যায়, এমন অভিযোগ রেহেনা বেগমের।তিনি জিডিতে যাদের নাম উল্লেখ করেছেন তারা হলেন তার স্বামীর চাচাতো ভাই মো: মোশারফ হোসেন, আব্দুস সত্তার গাজী, ইয়াসিন আলী গাজী,উভয় পিতা মৃত ইউসুফ আলী গাজী। ভাইপো সুমন ও আরাফাত, পিতা খলিলুর রহমান, আশরাফুল ইসলাম পিতা মোশারফ হেসেন,সাকিব পিতা আব্দুস সত্তার, জাফর,পিতা রওশন আলী গাজী প্রমুখ।এ বিষয়ে কলারোয়া থানায় যোগাযোগ করা হলে তদন্ত কর্মকর্তা সজিব বালা জানান আমি কোর্টের অনুমতির জন্য প্রেয়ার দিয়েছি অনুমতি এলে যাব।এই ধরনের ঘটনা তদন্ত করতে গেলে কোর্টের অনুমতি লাগে। তবে দু-একদিনের মধ্যে তিনি সরেজমিনে  যাবেন বলে জানান এই প্রতিবেদককে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park