1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

*সাতক্ষীরার দেবহাটায় অভিযান চালিয়ে ঝিনাইদহের চাঞ্চল্যকর আফিয়া আক্তার খুশি হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৬*

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ১৮ বার পঠিত

( বাংলার চেতনা নিউজ ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা মোঃ সোহেল রানা )
র‍্যাব ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের ঘটনায় জড়িত অপরাধীদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর এবং সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্পের যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১৬ই জুলাই ২০২৬ তারিখ রাত ১০:২০ ঘটিকার সময় সাতক্ষীরা জেলার দেবহাটা থানাধীন পারুলিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ঝিনাইদহ জেলার চাঞ্চল্যকর আফিয়া আক্তার খুশি ২১হত্যা মামলার মূলহোতা এবং এজাহার নামীয় ১নং পালাতক আসামি *মোঃ সাঈদ মেহেদী ৩০ পিতা: মোঃ মোশলেম গাজী, সাং: ঢেপুখালী পূর্বপাড়া, থানা: দেবহাটা, জেলা: সাতক্ষীরাকে গ্রেফতার করে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মামলার ভিকটিম আফিয়া আক্তার খুশি ২১ এবং ধৃত আসামি মোঃ সাঈদ মেহেদী গত দুই বছর পূর্বে প্রেমের সম্পর্ক গড়ে গোপনে বিয়ে করে ঝিনাইদহ শহরে বসবাস করে আসছিল। বিয়ের পর থেকেই ভিকটিমের সাথে ধৃত আসামি সাইদ মেহেদীর পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া হতো এবং ভিকটিমকে প্রায়ই মারধর করতো। এরই ধারাবাহিকতায় গত ১৩ই মে ২০২৬ ইং তারিখ সকাল অনুমান ০৭:০০ ঘটিকার সময় ভিকটিমের প্রতিবেশী নাইটগার্ড মোঃ বদর উদ্দিন মোল্যা ভিকটিমের রুমের দরজা খোলা দেখে ভিতরে প্রবেশ করে ভিকটিমকে ঘরের মেঝেতে বিছানার উপর মৃত অবস্থায় দেখতে পেয়ে তিনি বাড়ীর মালিক বেবী করিমকে অবগত করেন। বেবী করিম ঝিনাইদহ সদর থানা পুলিশকে জানালে পুলিশ ভিকটিমের মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করতঃ লাশ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে প্রেরণ করেন। উল্লেখিত ঘটনা জানতে পেরে ভিকটিমের বাবা ঝিনাইদহ জেলার সদর থানায় ভিকটিমের স্বামী সাইদ মেহেদীকে ১নং আসামি করে এজাহার দায়ের করেন।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে ঝিনাইদহ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park