1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

সাতক্ষীরায় অবৈধ মজুদ বিরোধী অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন র‍্যাব-৬

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৪০ বার পঠিত

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে,

সাতক্ষীরায় ভোজ্য তেলের অবৈধ মজুদ বিরোধী অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা অর্থদণ্ড করেছে র‍্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা ও জেলা ম‍্যাজিস্ট্রেট কর্তৃক পরিচালিত যৌথ আভিযানিক দল। অদ্য ১২/০৪/২০২৬ ইং তারিখ, র‍্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরার আভিযানিক দল সাতক্ষীরা জেলার দেবহাটা থানা এলাকায় ভোজ্যতেলের অবৈধ মজুদ বিরোধী অভিযান পরিচালনা করে লাকী স্টোর

নামীয় প্রতিষ্ঠানকে মুদি দোকানের লাইসেন্স নিয়ে নিজ বসত বাড়িতে ৩৪ ড্রাম (প্রতিটিতে ২০০ লি.) সরিষা ও রাইস ব্র‍্যান অয়েল মজুদ করার অপরাধে কৃষি বিপণন আইন ২০১৮ এর ১৯(১) মোতাবেক ৫০,০০০/- টাকা জরিমানা করা হয়েছে। অন্য এক অভিযানে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানাধীন মৌতলা এলাকায়

অভিযান পরিচালনা করে ফেরদৌস মোড়ল (৫৫) নামক এক ব্যক্তিকে নিজ বাড়ীতে অবৈধভাবে ভোজ্যতেল মজুদ করার অপরাধে ১০,০০০/- টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান পরিচালনাকালে র‍্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরার সাথে নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ শাহেদ হোসেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক এবং বাজার পরিচালনা কমিটির সদস্যরা উপস্হিত ছিলেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park