1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

সম্পুর্ন ফ্রি টিউশন অ্যাওয়ার্ড পেলো কেকেবিএইউ’র ৮ শিক্ষার্থী রিপোর্টার মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে,

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৫১ বার পঠিত

পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের অর্জনের স্বীকৃতি স্বরূপ খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের ৮ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে ফুল ফ্রি টিউশন অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। গত ০৬ নভেম্বর ২০২৫ খি. তারিখ খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে বিকাল ৩ টায় আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের আওতায় স্প্রিং-২০২৫

সেমিস্টারের ফলাফলের ভিত্তিতে এই ফুল ফ্রি টিউশন অ্যাওয়ার্ড (এফএফটিএ) প্রদান করেন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মোঃ আনিসুর রহমান। তিনি বলেন, শিক্ষা জীবনে ভালো ফল অর্জন অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। এর জন্য অধ্যবসায় ও অনুশীলন জরুরি। লেখা পড়ার এ সফলতার ধারা ধরে রাখার পাশাপাশি আদর্শ মানুষ হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে।

তিনি আরও বলেন, খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে মানসম্মত শিক্ষা লাভ করতে পারে সেদিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ মিজানুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন (ইনচার্জ) ড. মোঃ মুঈন উদ্দিন শুভেচ্ছা বক্তব্য রাখেন। এফএফটিএ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে অনুভূতি ব্যক্ত করেন ব্যবসায় প্রশাসন বিভাগের ফেরদৌউস আরা স্বর্ণা ।

এ সময় কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন (ইনচার্জ) রথীন্দ্র নাথ মহালদার, ইংরেজি বিভাগের প্রধান (ভারপ্রাপ্ত) সাদিয়া সুলতানা, আইএসএলএম বিভাগের প্রধান (চলতি দায়িত্ব) মোঃ আহসান উল্লাহসহ ফুল ফ্রি টিউশন এওয়ার্ড প্রাপ্ত (এফএফটিএ) শিক্ষার্থী সিএসই বিভাগের আব্দুর রব রাজু, তাজনিম রহমান সাকির, মোঃ মোজাহিদুল আলম, ইইই বিভাগের রাসেল ইসলাম, বিজন কান্তি দরালী, ইংরেজি বিভাগের রিতু অধিকারী এবং আইএসএলএম বিভাগের শিক্ষার্থী মো: রায়হান উপস্থিত ছিলেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park