1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

সবুজ বাংলাদেশ গড়তে হলে বৃক্ষ রোপনকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে সংসদ সদস্য আজিজুল বারী হেলাল

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৩ বার পঠিত

স্টাপ রিপোর্টার  মোঃ জাহিদুল ইসলাম,

খুলনা-০৪ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রিয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বৃক্ষ বোপনের বিকল্প নেই। গাছ লাগানো মানে শুধু ছায়া পাওয়া নয়, জীবনকে নিরাপদ করা। সবুজ বাংলাদেশ গড়তে হলে বৃক্ষ রোপনকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে। একটি গাছে একটি প্রাণ, তাই বৃক্ষ রোপন হোক আমাদের নৈতিক দায়িত্ব।
আজিজুল বারী হেলাল বলেন, জনগণের প্রত্যাশা পূরণই আমার প্রথম এবং প্রধান কাজ। তিনি বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এর সুযোগ্য ও সুদক্ষ নেতৃত্বে সন্ত্রাস, মাদক নির্মূল এবং আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে খুলনা-০৪ আসন তথা তেরখাদা উপজেলাকে একটি আধুনিক ও মডেল তেরখাদায় রূপান্তরিত করা হবে।তিনি বলেন, প্রশাসনকে অত্যন্ত স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে নিবেদিত হয়ে কাজ করতে হবে। এখন সময় এসেছে অবহেলিত এই জনপদ ও জনপদের মানুষের কল্যাণে কাজ করার। স্বাস্থ্য সেবা ও কৃষিক্ষেত্রে বৈপ্লবিক উন্নয়নসহ মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করে এই এলাকার মানুষের জীবনমান উন্নয়ন করা হবে। তিনি বলেন, জলাবদ্ধ ভুতিয়ার বিলের পানি নিষ্কাশন ও বিল সংলগ্ন খালগুলো খনন করে জনগণের দুঃখ দুর্দশা দূর করা হবে।তিনি বলেন, ক্ষুদ্র, প্রান্তিক ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর উন্নয়ন ছাড়া প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। তিনি বলেন, তাদের কর্মসংস্থান, শিক্ষা ও চিকিৎসা সেবা নিশ্চিত করতে নিরলস কাজ করে যাবো।তেরখাদাকে একটি পরিকল্পিত ও টেকসই উন্নয়ন এবং সুশাসনের মাধ্যমে উন্নয়ন ও উৎপাদন মুখী করা হবে। সংসদ সদস্য আজিজুল বারী হেলাল ২৫ শে ফেব্রুয়ারি বুধবার দুপুর ২টার দিকে উপজেলা পরিষদ চত্ত্বরে বৃক্ষ রোপণ অভিযান শেষে এবং, তেরখাদা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার সকল অফিসারদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার এ. বি. এম, সারোয়ার রাব্বী এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সহকারী কমিশনার (ভূমি) এস এম নুরুন্নবী, থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদুল্লাহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ মুজাহিদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার শিউলি মানুমদার, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ সাইদুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুল হক, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সৈয়দ তালহা আশরাফ, তেরখাদা প্রেসক্লাবেরসভাপতি দৈনিক পূর্বাঞ্চল ও জাতীয় দৈনিক ইত্তেফাক পত্রিকার তেরখাদা প্রতিনিধি এস এম মফিজুল ইসলাম জুম্মান।অনুষ্ঠানে সকল অফিসার উপস্থিত ছিলেন।সংসদ সদস্য আজিজুল বারী হেলাল বিকেল ৪টার দিকে ইখড়ি কাটেঙ্গা ফজলুল হক মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিএনপি আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় পবিত্র রমজান মাসের গুরুত্ব তুলে ধরে বলেন, রমজান আত্মশুদ্ধি ও আত্মসংযমের মাস। এ মাস আমাদের ধৈর্য্য, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ শিক্ষা দেয়। তিনি বলেন, কোনো প্রকার সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি, জমিদখল, স্ট্যান্ড দখল চলবেনা। রমজানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সমাজ থেকে হিংসা-বিদ্বেষ দূর করে সাম্য ও ভ্রাতৃত্ববোধ করতে হবে। উপজেলা ওলামা দলের আহবায়ক আলহাজ্ব হাফেজ মাওলানা জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির আহবায়ক মোঃ মনিরুজ্জমান মন্টু, সদস্য সচিব (ভারপ্রাপ্ত) মোঃ মনিরুল হাসান বাপ্পী, সাবেক সদস্য সচিব শেখ আবু হোসেন বাবু, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম, জেলা বিএনপির যুগ্য আহবায়ক খান জুলফিকার আলী জুলু ও মোল্যা খায়রুল ইসলাম, জেলা বিএনপির সদস্য যথাক্রমে শেখ আব্দুর রশীদ, আশরাফুল আলম নান্নু, মোঃ আনিসুর রহমান, আব্দুস সালাম মল্লিক, আরিফুর রহমান ও নাজমুস সাকিব পিন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু, জেলা যুবদলের আহবায়ক মোঃ ইবাদুল হক রুবায়েদ, জেলা শ্রমিক দলের সভাপতি উজ্জ্বল কুমার সাহা, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মোঃ আবু সাইদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সেখ হাফিজুর রহমান ও সেক্রেটারি মু. নাহিদ হাসান। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, সাবেক সদস্য সচিব এফ এম হাবিবুর রহমান, বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সদস্য যথাক্রমে মোঃ রবিউল হোসেন, মোল্যা মাহবুবুর রহমান, মোঃ ইকরাম হোসেন জমাদ্দার, সরদার আব্দুল মান্নান, মোঃ সাজ্জাদ হোসেন নান্টা, শরীফ নাঈমুল হক, সাজ্জাদ হোসেন নান্টা ও মোংলা হুমায়ুন কবির, বিএনপি নেতা মোঃ বিল্লাল হোসেন, মোঃ মিল্টন হোসেন মুন্সী, শেখ আজিজুর রহমান আজিবার, মোঃ আবুল হোসেন বাবু, মোঃ গোলাম মোস্তফা ভুট্টো, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সোহাগ মুন্সী, শামীম আহমেদ রমিজ, মোঃ রাজু চৌধুরী, মোঃ সাবু মোল্যা, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ সাব্বির আহমেদ টগর।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park