1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

সকালের সময়ের মঠবাড়িয়া প্রতিনিধির পিতা আব্দুস সাত্তারের প্রথম মৃত্যু বার্ষিকী।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ১৩৯ বার পঠিত

 

সালমা বেগম (মঠবাড়িয়া উপজেলা প্রতিনিধি):

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা পৌরসভার দক্ষিণ মিঠাখালীর ১নং ওয়ার্ডের বাসিন্দা সর্বজন প্রসিদ্ধ আলেমে দ্বীন শত শত আলেমদের ওস্তাদ ও উপমহাদেশের অন্যতম ওলীয়ে কামেল দরবেশ আব্দুল মমিন (র.) ছোট ভাই আলহাজ্ব ক্বারী আব্দুস সাত্তার (র.) এর ২০শে নভেম্বর ২০২৪ইং প্রথম মৃত্যু বার্ষিকী।

২০ নভেম্বর ২০২৩ইং সোমবার আসরের আযান কালীন তাঁর নিজ বাড়িতে এ শতবর্ষী মহামানব স্রষ্টার ডাকে সাড়া দিয়ে অসংখ্য স্বজন ও ভক্তদের কাঁদিয়ে না ফেরার দেশে পরপারের যাত্রায় সামিল হন।

তিনি মঠবাড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদ ও দক্ষিণ বন্দর জামে মসজিদের প্রতিষ্ঠা লগ্ন থেকে ৪৫ বছর পেশ ইমামের দায়িত্ব পালন করেছেন। এছাড়া তৎকালিন নিরক্ষর ও কু-সংষ্কারের যুগে ধর্মীয় শিক্ষার আলো ছড়াতে এলাকার নামকরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দক্ষতার সাথে শিক্ষকতায় ভূঁয়োশী প্রশংসা কুড়িয়েছেন। টিকিকাটা নূরীয়া কামিল মাদ্রাসা, মোমেনিয়া দাখিল মাদ্রাসা, দাউদখালী চালিতাবুনিয়া দাখিল মাদ্রাসা, পশ্চিম মিঠাখালী মোল্লাবাড়ী দাখিল মাদ্রাসা সমূহে শতভাগ নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে গেছেন।

আলেম সমাজের মন্তব্যে এসেছে তাঁর অনন্ত কালের প্রস্থানে মঠবাড়িয়াবাসী একজন ধর্মীয় সাধকের শূণ্যতা পরোতে পরোতে অনুভব করছেন। প্রথম মৃত্যু বার্ষিকী স্মরণে তাঁর সেঝ ছেলে মঠবাড়িয়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, সাংবাদিক হারুন-অর-রশিদের বাসভবনে বুধবার দুপুরে তাঁর বর্ণাঢ্য জীবনালক্ষ্যের ওপর আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে তাঁর স্বজন ও ভক্তদের যথাসময় উপস্থিতি একান্তভাবে কামনা করছি।
ধন্যবাদান্তে,
মরহুমের সেঝ ছেলে
সাংবাদিক হারন-অর-রশিদ

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park