1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১

সংস্কারের নামে কালক্ষেপণ না করে দ্রুত নির্বাচন দিন। কোন ষড়যন্ত্রকারী দেশবিরোধী শক্তি বাংলার মাটিতে বেশিদিন টিকে থাকতে পারেনি – আজিজুল বারী হেলাল।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৭৪ বার পঠিত

 

 

এস.এম.শামীম দিঘলিয়া খুলনা।

কেন্দ্রীয় বিএনপি’র তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন , বাংলার মাটিতে কোন  ষড়যন্ত্রকারী বেশিদিন টিকে থাকতে পারেনি,

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ জাতীয় নির্বাচনকে গুরুত্ব না দিয়ে সংস্কারের নামে সময়ক্ষেপণ করছে। সংস্কার যদি করতেই হয় তাহলে  নির্বাচিত সরকার সংস্কার করবে। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব  সুষ্ঠ  অবাধ সর্বজন গ্রহণযোগ্য  একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া। অন্তর্বর্তীকালীন সরকার যদি মনে করে বিএনপিকে ওয়ান ইলেভেনের মত মাইনাস টু ফর্মূলা করবে তাহলে তাদের এই দুঃসাহসকে এদেশের জনগণ দাঁতভাঙা জবাব দেবে। তিনি আরও বলেন, বাংলাদেশের নতুন দল গঠন হলে আমরা তাদেরকে স্বাগত জানাই কিন্তু দল গঠনের নামে অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় নির্বাচনকে পিছিয়ে দেওয়ার পাঁয়তারা করলে তা মেনে নেওয়া হবে না।
তিনি আরো বলেন, আ’লীগের  অনেকে পালিয়ে গেলেও সবাই পালিয়ে যায়নি। তারা বিগত দিনে যে লুটপাট করেছে সে টাকা দিয়ে এলাকায় থেকে স্থানীয় ভাবে বিভেদ করার চেষ্টা করছে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের কোনো বিকল্প নেই। রাষ্ট্রকাঠামো মেরামতের এই ৩১ দফাকে মাঠপর্যায়ে সাধারণ মানুষের কাছে ব্যাপক ভাবে পৌঁছাতে হবে। এ সময় দেশ ও জনগণের স্বার্থ রক্ষার্থে তারেক রহমানের হাতকে আরও শক্তিশালী করতে সব ধরনের বিভেদ ভুলে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
তিনি গতকাল  বিকেলে দিঘলিয়া   ইউনিয়ন বিএনপি’র বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কোনো অপপ্রচার রুখতে পারেনি বলে জানান।
তারেক রহমানের সুশৃঙ্খল নেতৃত্বেই নিরাপদ আগামীর বাংলাদেশ।
৩১ দফার আলোকে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। সমাবেশে প্রধান বক্তা ছিলেন খুলনা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুণ্ডু। বিশেষ অতিথি
জেলা বিএনপি’র আহবায়ক মনিরুজ্জামান মন্টু,   জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহবায়ক এড. মোমরেজুল ইসলাম। বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি, সাবেক যুগ্ম-আহবায়ক জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলাম , দিঘলিয়া উপজেলা বিএনপি’র আহবায়ক এম সাইফুর রহমান মিন্টু
সদস্য সচিব আব্দুর রকিব মল্লিক  ,শেখ আব্দুর রশিদ, এনামুল হক সজল,
যুগ্ন আহবায় শরীফ মোজাম্মেল হোসেন, গাজী জাকির হোসেন, শেখ মোসলেম উদ্দিন, মোল্লা বিল্লাল হোসেন, গাজী জাকির হোসেন, শেখ মোসলেম উদ্দিন, আবুল কালাম আজাদ, মোল্লা নাজমুল হক, মোল্লা মনিরুজ্জামান, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ওয়াহিদুজ্জামান রানা, আবেদ মোল্লা, কুদরতে ইলাহি স্পিকার উপজেলা আহবায়ক,আব্দুল কাদের জনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সেতারা বেগম সাধারণ সম্পাদক জেলা মহিলা দল, গাজী মনিরুল ইসলাম,
দিঘলিয়ায় ইউনিয়ন  বিএনপি’র আহবায়ক  ডাঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব জাসেদ করিম জুয়েলের সঞ্চালনায় বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জিএম কামরুজ্জামান টুকু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তৈয়েবুর রহমান, সাধারণ সম্পাদক আতাউর রহমান রুনু, জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক গোলাম মোস্তফা তুহিন, জেলা কৃষক দলের সদস্য সচিব শেখ আবু সাঈদ,স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদ,নাজমুল শাকিব মিন্টু, আমিন আজাদ জাসাস সাধারন সম্পাদক, মোল্লা কবিরুল ইসলাম কৃষক দলের সভাপতি, আবু সাঈদ , রিনা পারভীন, প্রমূখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park