1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম :
দিঘলিয়া প্রেসক্লাব সদস্য অধ্যাপক লোকমান হোসেনের পিতার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত

শুধুমাত্র ক্ষমতা বদলের জন্য নয়, বরং একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গঠনের প্রত্যাশা থেকেই জুলাই আন্দোলন হয়েছে এনসিপি নেতা নাহিদ ইসলাম।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ২৫৬ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম, স্টাফ রিপোর্টার বাংলার চেতনা নিউজ।

গণতন্ত্র ও বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে ‘জুলাই আন্দোলন’কে স্মরণ করে দেশজুড়ে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কর্মসূচির উদ্বোধনী সমাবেশ মঙ্গলবার (১ জুলাই) বিকেলে গাইবান্ধা পৌরপার্কের শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “শুধুমাত্র ক্ষমতা বদলের জন্য নয়, বরং একটি নতুন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গঠনের প্রত্যাশা থেকেই জুলাই আন্দোলন হয়েছে। এক ফ্যাসিস্টের জায়গায় আরেক ফ্যাসিস্ট বসানোর জন্য নয়, মানুষ রাজপথে রক্ত দিয়েছে। জুলাই আমাদের ভয়কে জয় করতে শিখিয়েছে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে শিখিয়েছে।”
তিনি আরও বলেন, “জুলাই আন্দোলনের পর নতুন দেশ তৈরি হলেও সেই দেশের কাঠামো এখনো গড়া হয়নি। আজ গাইবান্ধা থেকে সেই নতুন দেশ গড়ার যাত্রা শুরু হলো, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই কথা বলবে নির্ভয়ে, বাঁচবে সমান অধিকারে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। সঞ্চালনায় ছিলেন তিনি নিজেই। বক্তব্য রাখেন পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্য সচিব আখতার হোসেন, ডা. তাসনিম জারা, নাসীরুদ্দীন পাটওয়ারী, হাসনাত আবদুল্লাহ, সাইফুল্লাহ হায়দার, আসাদুল্লাহ আল গালিব, আবু সাঈদ লিয়ন, নাজমুল হাসান সোহাগ, ডা. মাহমুদা আলম মিতু, মোহাম্মদ আতাউল্লাহ, এবং কেন্দ্রীয় সদস্য ফিহাদুর রহমান দিবস।

মাবেশে কর্মসংস্থানের সুযোগ তৈরিতে গাইবান্ধায় ইপিজেড ও শিল্প কারখানা স্থাপনের দাবি জানানো হয়। পাশাপাশি গাইবান্ধা জেলা হাসপাতালের চিকিৎসাসেবা উন্নয়নে প্রয়োজনীয় জনবল নিয়োগের দাবি তোলা হয়।
সমাবেশের আগে সকালে এনসিপি নেতারা রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন এবং সাদুল্যাপুরে এক পথসভায় অংশ নেন। গাইবান্ধার সমাবেশ শেষে নেতাকর্মীরা সড়ক পথে পলাশবাড়ির উদ্দেশ্যে যাত্রা করেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park