1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

শাজাহানপুরে আন্ডারপাসের দাবিতে মহাসড়ক অবরোধঃ ট্রাক বাসের চাকায় পৃষ্ঠ হয়ে নিহত ২

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ১৬৫ বার পঠিত

মিজানুর রহমান মিলন,

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :

বগুড়া শাজাহানপুর উপজেলায় বগুড়া ঢাকা মহাসড়কের মাঝিড়া বাস স্ট্যান্ডে ট্রাক এবং বাস চাপার পৃথক দুটি ঘটনায় ২জন নিহত হয়েছেন।

প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। বিকেল পৌণে ৪টা থেকে রাত ৭টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখেন তাঁরা। সন্ধ্যা ৭টায় দাবি মেনে নেয়ার আশ্বাস দেন জেলা প্রশাসন। তখন বিক্ষোভকারীরা মহাসড়ক থেকে চলে যান এবং যান চলাচল স্বাভাবিক হয়।

সরেজমিনে জানাযায়, সকাল ১০টার দিকে মহাসড়কের মাঝিড়া ফুট ওভারের নিচে ট্রাকের পৃষ্ঠ হয়ে নিহত হন উপজেলার খড়না ইউনিয়নের গয়নাকুড়ি পশ্চিম পাড়া গ্রামের মোঃ ফাযেল মিয়ার ছেলে মিরাজুল ইসলাম(২১)।

পালিয়ে যাওয়ার সময় বগুড়া শেরপুর হাইওয়ে পুলিশ ট্রাকটি আটক করেছে। এই ঘটনায় নিহতের পরিবার থেকে থানায় অভিযোগ দেয়নি।

অপরদিকে বিকেল পৌণে ৪টার দিকে মাঝিড়া বাইপাস সড়কের পূর্ব পাশে ঢাকা গামী অজ্ঞাত একটি বাস থেকে পড়ে যায় এক কিশোর। পেছন থেকে আসা আরেকটি বাস তাঁকে পৃষ্ট করে পালিয়ে যায়। এই ঘটনার পর বিক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয়রা।

জানতে চাইলে শাজাহানপুর থানার ওসি ওয়াদুদ আলম বলেন, মহাসড়কে ট্রাফিক আইন না মানায় এই ঘটনা গুলো ঘটছে। মাঝিড়ায় একটি ফুট ওভার রয়েছে কিন্তু সেটি ব্যবহার না করে অনেকেই মহাসড়কের ভিতর দিয়ে চলাচল করায় দূর্ঘটনা ঘটছে। জনগনের দাবির বিষয়ে আমি কিছু বলতে পারবো না। এটা সড়ক ও জনপথের বিষয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park