1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ​খানজাহান আলী থানা বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ৩৪ বার পঠিত

মোঃ মামুন মোল্লা খুলনা:

খুলনার খানজাহান আলী থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল ৩০ শে মে শনিবার আছর বাদ ফুলবাড়ি গেট খান জাহান আলী থানা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
​থানা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এই সভায় বক্তারা শহীদ জিয়ার কর্মময় জীবন ও দেশের জন্য তার অবদানের কথা স্মরণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। আলোচনা সভা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং দেশের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
​খান জাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাস এর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোল্লা সোহাগ হোসেন, মোয়াজ্জেম হোসেন বাবু, ইকবাল হোসেন মিজান
শেখ আলমগীর হোসেন, মীর শওকত হোসেন হিট্টু, রফিকুল ইসলাম রফিক, জাহাঙ্গীর হোসেন খোকা, , এনামুল হাসান ডায়মন্ড, মোল্লা সোহরাব হোসেন, ডাঃ রইচ উদ্দিন, শাম্মী চৌধুরী মলি, শফিকুল ইসলাম শফিক, জাহিদুল ইসলাম, শহিদুল ইসলাম সোহেল, মাসুম খান, মেহেদী হাসান বাপ্পী, মোঃ আল মামুন খান, পাশা চৌধুরী, আবুল কালাম আজাদ এবং মুন্সি আজমল হোসেনসহ স্থানীয় বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park