
খুলনা জেলা প্রতিনিধি,
গতকাল মঙ্গলবার ২৮ এপ্রিল
১০ ঘটিকার সময় এপোলো-৩ এর অফিসার ফোর্স রুপসা ব্রিজের ঢালে চেকপোস্ট ডিউটি করাকালীন সময়ে মোঃ মনিরুজ্জামান (৪২), পিতা- মৃত আলাউদ্দিন ভূইয়া,সাং- রুপসী, ওয়ার্ড নং-২, তারাব পৌরসভা, থানা- রুপগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ’কে ৬০০ (ছয়শত) পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে। লবণচরা থানা পুলিশের ওসি সৈয়দ মোশাররফ হোসেন বলেন,পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে থানা ব্যাপি অভিযান চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় অভিযান চলছে।