
নিজস্ব প্রতিনিধিঃ
কেএমপি, খুলনার লবণচরা থানা পুলিশের একটি চৌকস টিম এসআই (নিঃ)/মোঃ শরিফুল ইসলাম নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্স সহ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার সংক্রান্তে বিশেষ অভিযান ডিউটি করাকালে ইং-১৩/০৬/২০২৬ তারিখ দুপুর ১৩.১০ ঘটিকার সময় লবণচরা থানাধীন ঢাকা খুলনা মহাসড়কের সাচিবুনিয়া বিশ্বরোড মোড়স্থ মেসার্স “শেফা মেডিকেল হল” এর সামনে পাকা ফুটপথের উপর হইতে আসামী হাসান মোল্যা(২৫), পিতা-মোঃ সোহরাব মোল্যা, মাতা-মোসাঃ পারুল বেগম, সাং-বলাকইড়, বৌলতলী, থানা-গোপালগঞ্জ সদর, জেলা-গোপালগঞ্জকে ০১ (এক)কেজি গাঁজা সহ গ্রেফতার করা হয়। আসামীর নিকট একটি কাধে ঝোলানো ব্যাগের ভিতর রক্ষিত পলিথিন দিয়ে মোড়ানো ০১ (এক)কেজি গাঁজা, যার মূল্য-৪০,০০০/-(চল্লিশ হাজার) টাকা উদ্ধার করা হয়। আসামী বর্তমানে থানা হেফাজতে আছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
উক্ত আসামীর সিডিএমএস পর্যালোচনা করে তার বিরুদ্ধে কিছু পাওয়া যায়নি-।