1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

র‍্যাব-৬ সাতক্ষীরা থেকে ১ হাজার বোতল ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮৬ বার পঠিত

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে,

সাতক্ষীরায় র‍্যাবের অভিযানে জেলার দেবহাটা থানাধীন কুলিয়া এলাকা থেকে ১০০৬ (এক হাজার ছয়) বোতল ফেন্সিডিল (Wincerex) সহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬। মাদকের বিরুদ্ধে র‍্যাব-৬ এর সিও লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ এর দিকনির্দেশনায় এই বাহিনী খুলনা অঞ্চলে আজ সুনামের সঙ্গে কাজ করে চলেছে। তারই ধারাবাহিকতায় *জিরো টলারেন্স নীতিতে* অটল থেকে র‍্যাব ফোর্সেস মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত ০১:৪৫ ঘটিকার সময় অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ, কমান্ডার, র‍্যাব-৬, সিপিসি-১ সাতক্ষীরা এর নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা জেলার দেবহাটা থানাধীন কুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধ মাদক ১০০৬ (এক হাজার ছয়) বোতল ফেন্সিডিলসহ আসামি-মোঃ হাসানুর কারিকর (৪৫), পিতা: মৃত আজিজ কারিকর, সাং-কুলিয়া, থানা- দেবহাটা, জেলা-সাতক্ষীরা, মোঃ মনিরুল ইসলাম (২৫)*, পিতা: সহারপ হোসেন সরদার ও ৩। *মোঃ মূসা করিম (৩০),পিতা: মৃত জিয়া উদ্দীন গাজী, উভয় সাং: হাড়দ্দাহ, থানা: সদর, জেলা-সাতক্ষীরাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) এর সারণির ১৪(গ)/৪১ ধারায় নিয়মিত মামলা রুজু পূর্বক উদ্ধারকৃত মাদক ও আসামিদের সাতক্ষীরা দেবহাটা থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park