1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

র‌্যাব-৬ শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি আটক

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ১১৮ বার পঠিত

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে,

চাঞ্চল্যকর বাকপ্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলার এজাহারনামীয় একমাত্র পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। র‍্যাব ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে জনগণের বিশ্বাস ও আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

সাম্প্রতিক সময়ে গোটা দেশজুড়ে বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এমতাবস্থায় র‍্যাব-৬ কর্তৃক উক্ত আসামিদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ৪ঠা নভেম্বর ২০২৫ রাত আনুমানিক ২১০০ ঘটিকায় র‍্যাব-৬, সিপিসি-৩, যশোর, র‍্যাব-১ ও র‍্যাব-১৩ এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার ঝিকরগাছা থানাধীন ছুটিপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে রংপুর জেলার গংগাচড়া থানার চাঞ্চল্যকর বাকপ্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলার এজাহারনামীয় একমাত্র পলাতক আসামি মোঃ মাসুদ মিয়া (৪৭), পিতা- মৃত মোয়াজ্জেম হোসেন, সাং- উত্তর কোলকোন্দ, থানা- গংগাচড়া, জেলা- রংপুরকে গ্রেফতার করেন। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গত ১৬/৭/২৫ খ্রিস্টাব্দ ধৃত আসামি,মোঃ মাসুদ জনৈক বাকপ্রতিবন্ধী শিশুকে জোরপূর্বক ধর্ষণ করেছেন মর্মে ভিকটিমের দাদী বাদী হয়ে গংগাচড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য যশোর জেলার কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park