1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

র‌্যাব-৬ গোপালগঞ্জ থেকে শিশু ধর্ষণ মামলার আসামি আটক

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১২২ বার পঠিত

রিপোর্টার মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে,

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানাধীন বাঘাদিয়া এলাকা হতে চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলার এজাহারভুক্ত ১নং পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। র‍্যাব ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের ঘটনায় জড়িত অপরাধীদের

আইনের আওতায় এনে জনগণের বিশ্বাস ও আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এরই ধারাবাহিকতায় অদ্য ১৬ নভেম্বর ২০২৫ খ্রীস্টাব্দ ১৬:০০ ঘটিকায় র‍্যাব-৬, সিপিসি সদর, ভাটিয়াপাড়া ক্যাম্প ও র‍্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের যৌথ আভিযানিক দল গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানাধীন বাঘাদিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদারীপুর

জেলার রাজৈর থানার চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলার এজাহারভুক্ত ১নং আসামি সুজন বেপারি (২০), পিতা: জলিল বেপারি, সাং: নরারকান্দি, থানা: রাজৈর, জেলা মাদারীপুরকে গ্রেফতার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গত ১১/১১/২৫ খ্রিস্টাব্দ ধৃত আসামি সুজন বেপারী কর্তৃক জনৈক শিশু ভিকটিম জোরপূর্বক ধর্ষণের শিকার হন।উক্ত ঘটনায় ভিকটিমের মা নাজমা আক্তার বাদী হয়ে রাজৈর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park