1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

র‍্যাব-৬ কর্তৃক যশোর হতে ককটেল ও বিস্ফোরক মামলার আসামিকে আটক করেছে

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৪৮ বার পঠিত

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে,

ককটেল বোমা সহ যশোরের একাধিক বিস্ফোরক মামলার আসামি মুরাদকে র‍্যাব-৬।র‌্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে তরান্বিত করতে এবং সম্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও বিভিন্ন সময়ে অস্ত্রধারী সন্ত্রাসী, নাশকতাকারী , মাদক কারবারি,

বিবিধ প্রতারক চক্র ও জাল টাকা প্রস্তুতকারীদের গ্রেফতারসহ চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে র‌্যাব অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় ইং ০৬ ডিসেম্বর ২০২৫ খ্রীস্টাব্দ, সময় ১১.৪৫ ঘটিকায় র‍্যাব-৬, সিপিসি-৩, যশোর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে,

যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন চাঁচড়া মাছের পোনা বিক্রয় কেন্দ্রে একজন ব্যক্তি বিস্ফোরক দ্রব্য ও গোলাবারুদ নিয়ে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে ইং ০৬/১২/২০২৫ তারিখ ১২.১০ ঘটিকার সময় উল্লেখিত স্থানে অভিযান পরিচালনা করে আসামী মোঃ মুরাদ (২২), পিতা-কবির, সাং-পুলেরহাট (শিশু জেলখানা রোড),

থানা- কোতয়ালী মডেল, জেলা- যশোর’কে গ্রেফতার করা হয়। এসময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামীর নিকট হতে একটি টিপ চাকু ও এক রাউন্ড ‍গুলি উদ্ধার পূর্বক জব্দ করা হয় এবং গ্রেফতারকৃত আসামীকে ব্যাপক জিজ্ঞাসাবাদে সে জানায়, যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন রেলগেট সংলগ্ন চোরমারা মাঠে তার হেফাজতে রক্ষিত ককটেল বোমা সহ দেশীয় অস্ত্র (হাসুয়া, কুড়াল ও রোড) আছে। তার স্বীকারোক্তি মতে ইং ০৬/১২/২০২৫ তারিখ সময় ১৫.৩০ ঘটিকায় যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন রেলগেট সংলগ্ন চোরমারা মাঠের পার্শ্বে একটি ডোবা জমির পাড়ে ঘাসের জঙ্গলের ভেতর হইতে ০২ (দুই) টি ককটেল বোমা, ০৩ টি হাসুয়া, ০১ টি কুড়াল, ০১ টি লোহার রড,

উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামী মোঃ মুরাদ (২২) এর নিজ হাতে বাহির করে দেয়।
উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামী মোঃ মুরাদ (২২) এর বিরুদ্ধে দুইটি বিস্ফোরক আইনের মামলা বিচারাধীন রয়েছে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করতঃ জব্দকৃত আলামত সমূহ ও আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যশোর জেলার কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park