1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
দিঘলিয়া প্রেসক্লাব সদস্য অধ্যাপক লোকমান হোসেনের পিতার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত

র‌্যাব-৬ কর্তৃক মাগুরা থেকে ২৮ কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করেছে

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১১ বার পঠিত

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা ব্যুরো প্রধান,বাংলার চেতনা নিউজ।

মাগুরা জেলার শ্রীপুর থানা এলাকা হতে ২৮ কেজি গাঁজাসহ ০৩(তিন) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। এলিট ফোর্স হিসেবে র‌্যাব আত্মপ্রকাশের প্রতিষ্ঠালগ্ন থেকেই আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে অপরাধ চিহ্নিতকরণ, প্রতিরোধ, শান্তি ও জনশৃঙ্খলা রক্ষায় কাজ করে আসছে।

এছাড়াও র‌্যাব বিভিন্ন সময়ে ফেনসিডিল, দেশী-বিদেশী মদ, গাঁজা ও ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করতঃ মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। অদ্য ০৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখ দুপুরে র‍্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মাগুরা জেলার শ্রীপুর থানাধীন ওয়াপদা বাজার এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। ঝিনাইদহ ক্যাম্পের আভিযানিক দল ঘটনাস্থল থেকে আসামি,
১। প্রবীর বিশ্বাস (৪১), পিতা-ভগিরত বিশ্বাস, সাং-পরমান্দনপুর (রামখালিপাড়া),

২। মোঃ নুর আলম (২৯), পিতা-মোঃ দবির হোসেন, সাং-চাপড়ী মধ্যপাড়া এবং ৩। সোয়েব আক্তার (২৩), পিতা- মোঃ মোকাদ্দেস আলী, সাং-লক্ষীকোল, সর্ব থানা-সদর, জেলা-ঝিনাইদহ দেরকে গ্রেফতার করে এবং উক্ত আসামিদের হেফাজত হতে তাদের হাতে থাকা ট্রাভেল ব্যাগের মধ্যে রক্ষিত ২৮ (আটাশ) কেজি গাঁজা উদ্ধার করা হয়। আসামিরা মাগুরা জেলাসহ আশেপাশের এলাকায় দীর্ঘদিন যাবৎ মাদকের ব্যবসা করে আসছিল। উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামিদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করতঃ আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park