1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

র‌্যাব-৬ কত্তৃক তেরখাদা থেকে সাকিরন হত্যা মামলার প্রধান আসামি আটক

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৫৫ বার পঠিত

মহিদুল ইসলাম( শাহীন) খুলনা থেকে,

খুলনার তেরখাদা থানার চাঞ্চল্যকর সাকিরন হত্যা মামলার এজাহারভুক্ত ১নং আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্ত অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনয়নার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

র‌্যাব-৬- খুলনার কমান্ডিং অফিসার এর সঠিক দিকনির্দেশনায় এই বাহিনীর একটি চৌকস টিম খুলনায় আজ সুনামের সহিত মাথা উচু করে দাড়িয়েছে।
তাদের বিশেষ অভিযানে প্রতিদিন বিভিন্ন মামলার আসামি,বড়ো বড়ো অস্ত্র ও মাদকের চালান আটকসহ অনেক সুনাম রয়েছে ।এরই ধারাবাহিকতায় গত ২২ নভেম্বর রবিবার সকাল সাড়ে ১১ টার সময় র‍্যাব-৬, সিপিসি সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলার কালিয়া থানাধীন মাথাভাঙা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে খুলনা জেলার তেরখাদা থানার চাঞ্চল্যকর মোছাঃ সাকিরন (৪৫) হত্যা মামলার এজাহারভুক্ত ১নং পলাতক আসামি আনিচ সরদারকেআটক করেন। আটককৃত আনিচ নড়াইল জেলার কালিয়া হরিশপুর গ্রামের মৃত্যু রহিম সরদারের ছেলে।

এজাহার বিশ্লেষণে জানা যায়, ধৃত আসামি আনিচ সরদার ও নিহত ভিকটিম মোছাঃ সাকিরন বেগম ২০১৮ সালে প্রেমের সম্পর্ক গড়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।ভিকটিম সাকিরন বিবাহের পর হতে বিভিন্ন সময় আসামির কাছে টাকা পয়সা গচ্ছিত রাখে। ধৃত আসামি আনিচ সরদার নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে ভিকটিম সাকিরন বেগম স্ত্রীর মর্যাদা দাবি ও গচ্ছিত টাকা ফেরত চাইলে ধৃত আসামি আনিস সরদার ও তার পরিরের লোকজন মিলে গত ২২ মার্চে সাকিরন বেগমকে হত্যা করে।

উক্ত ঘটনায় ভিকটিমের ছোট বোন পান্না শেখ বাদী হয়ে তেরখাদা থানায় ধৃত আসামিসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তেরখাদা থানায় হস্তান্তর করা হয়েছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park