1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

র‍্যাব-৬ এর চৌকস টিম সাতক্ষীরা থেকে সাড়ে ৩শ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ১০৩ বার পঠিত

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে,।

সাতক্ষীরার কলারোয়া থেকে ৩৫১ (তিনশত একান্ন) বোতল ফেনসিডিল (WINCEREX) উদ্ধার করেছে র‍্যাব-৬।*মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স*” নীতিতে অটল থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
র‌্যাব-৬ এর খুলনার কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ এর সঠিক দিকনির্দেশনায় এই বাহিনী খুলনায় আজ সুনামের সাথে মাথা উচু করে দাড়িয়েছে।

তাদের বিশেষ অভিযানে প্রতিদিন বিভিন্ন মামলার আসামি,বড়ো বড়ো অস্ত্রের চালান, মাদকের চালান ও বিভিন্ন ধরনের দাগী আসামি আটকসহ অনেক সুনাম রয়েছে তাদের। এরই ধারাবাহিকতায় অদ্য ২০/১২/২৫ তারিখ সকাল ৭:৩০ ঘটিকার সময় র‌্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল সাতক্ষীরা জেলার কলারোয়া থানাধীন চন্দনপুর এলাকায় অভিযান পরিচালনা করে

অবৈধ মাদকদ্রব্য ৩৫১ (তিনশত একান্ন) বোতল ভারতীয় ফেনসিডিল (Wincerex) উদ্ধার করেছে। এ সময় অভিযান পরিচালনাকারী র‍্যাব দলের উপস্থিতি টের পেয়ে আসামি ১। ফারুক (৩৫), পিতা: খালেক, ২। দেলোয়ার হোসেন, পিতা: মৃত আরশাদ, উভয় সাং: চন্দনপুর, থানা: কলারোয়া, জেলা: সাতক্ষীরাদ্বয় পলায়ন করে। উদ্ধারকৃত

সর্বমোট ৩৫১ (তিনশত একান্ন) বোতল ভারতীয় ফেনসিডিল (Wincerex) উদ্ধার পূর্বক জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য সহ পলায়নকৃত আসামিদের বিরুদ্ধে কলারোয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য উদ্ধারকৃত মাদকদ্রব্য সাতক্ষীরা জেলার কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park