1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

র‌্যাব-৬ এর অভিযানে খুলনা থেকে ৪ সন্ত্রাসীকে আটক করেছে

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৯ মে, ২০২৬
  • ৩৯ বার পঠিত

খুলনা জেলা প্রতিনিধি,

খুলনায় র‌্যাবের অভিযানে কুখ্যাত “বি কোম্পানির” চারজন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৬, স্পেশাল কোম্পানির আভিযানিক দল। র‍্যাব ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের ঘটনায় জড়িত অপরাধীদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে সচেষ্ট রয়েছে।এরই ধারাবাহিকতায় র‍্যাব-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগরীর সোনাডাঙা থানা এলাকায় ঝটিকা অভিযান পরিচালনা করে খুলনার কুখ্যাত “বি কোম্পানির” চারজন সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামিরা হলেন,দ্বীন ইসলাম@ দীনু (৩২), পিতা: ইমদাদুল ইসলাম, থানা: বটিয়াঘাটা,হাসিব হাওলাদার (২৬), পিতা: বাবু হাওলাদার, ৩। আবিদ হাসান ওরফে আবুজার (২৯), পিতা: শহিদুল ইসলাম, উভয় থানা: খুলনা সদর, ৪। মোঃ রাসেল (২৯), পিতা: আব্দুল জলিল, থানা: সোনাডাঙা, সর্বজেলা: খুলনা।* ধৃত আসামিরা ভীতি প্রদর্শনের মাধ্যমে মাদকের বিস্তার এবং খুলনা মহানগরী জুড়ে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে মর্মে জানা যায়। ধৃত আসামিদের মধ্যে, (ক) আবিদ হাসান ওরফে আবুজার এর পিসি-পিআর পর্যালোচনায় দেখা যায়,খুলনা মহানগরীর একাধিক থানায় তার বিরুদ্ধে মাদক, চুরি ও সন্ত্রাসবাদ আইনে ১০টির অধিক মামলা রয়েছে। দ্বীন ইসলাম@ দীনুর পিসি- পিআর পর্যালোচনায় দেখা যায়, খুলনা মহানগরীর বটিয়াঘাটা থানায় তার বিরুদ্ধে অপহরণ ও চাঁদাবাজির মামলা রয়েছে। (গ) হাসিব হাওলাদারের পিসি-পিআর পর্যালোচনায় দেখা যায়,খুলনা মহানগরীর লবণচরা থানায় তার বিরুদ্ধে অস্ত্র দেখিয়ে ভীতি প্রদর্শন, চুরি ও মারধরের মামলা রয়েছে। এবং (ঘ) মোঃ রাসেলের পিসি-পিআর পর্যালোচনায় দেখা যায়, খুলনা মহানগরীর একাধিক থানায় তার বিরুদ্ধে সন্ত্রাসবাদ আইনে মামলা রয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিদের মধ্যে ১। দ্বীন ইসলাম@ দীনুকে কেএমপি’র বটিয়াঘাটা থানায় এবং ২। হাসিব হাওলাদার, ৩। আবিদ হাসান ওরফে আবুজার ও ৪। মোঃ রাসেলকে কেএমপি’র সদর থানায় হস্তান্তর করা হয়েছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park