1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা ইউনিটের উদ্যোগে ঘূর্ণিঝড়ে আগাম কার্যক্রম বিষয় প্রশিক্ষণ অনুষ্ঠিত

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬
  • ৪৬ বার পঠিত

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে,

দুর্যোগ ও ঝুঁকি হ্রাস এবং আগাম প্রস্তুতির সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির খুলনা জেলা ইউনিটের উদ্যোগে “Orientation on Anticipatory Action (AA) and Cyclone Early Action Protocol (EAP)” শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ ২৫ ও ২৬ জানুয়ারি অনুষ্ঠিত হয়।
কর্মশালায় দুর্যোগ, আগাম কার্যক্রম এবং আগাম সতর্কতা সম্পর্কিত পরিভাষা, ঘূর্ণিঝড়ের

ধারণা ও প্রভাব, পাশাপাশি বিপদাপন্ন জনগোষ্ঠী চিহ্নিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা জেলা ইউনিটের সেক্রেটারি এস এ রহমান বাবুল, তিনি বলেন,“আগাম কার্যক্রম ও সতর্কতা ব্যবস্থার কার্যকর প্রয়োগ দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে

গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং কমিউনিটির প্রস্তুতিকে শক্তিশালী করে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ রাজীব হুমায়ুন রাজু ও শেখ ফারুক, সিনিয়র যুব সদস্য এস এম সোহরাব হোসেন,আজীবন সদস্য শেখ মনিরুল ইসলাম, এবং ইউনিট অফিসার তারিকুল ইসলাম।
জাতীয় সদর দপ্তর, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সিনিয়র টেকনিক্যাল প্রজেক্ট অফিসার (Anticipatory Action) আসমা আক্তার পপি প্রশিক্ষণে কারিগরি দিকনির্দেশনা প্রদান করেন, যা প্রশিক্ষণের কার্যকারিতা এবং যুব সদস্যদের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হয়।

বক্তারা উল্লেখ করেন, ঘূর্ণিঝড়প্রবণ এলাকায় আগাম কার্যক্রম এবং প্রোটোকলভিত্তিক প্রস্তুতি গ্রহণের মাধ্যমে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সময়মতো সুরক্ষা দেওয়া সম্ভব। প্রশিক্ষণের মাধ্যমে খুলনা জেলা ইউনিটের যুব সদস্যরা দুর্যোগ ব্যবস্থাপনায় আরও দক্ষ হয়ে মাঠ পর্যায়ে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন।
অনুষ্ঠানটি অংশ গ্রহণকারীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ সৃষ্টি করে এবং ভবিষ্যতে এ ধরনের প্রশিক্ষণ সম্প্রসারণের গুরুত্বের উপর জোর দেওয়া হয়।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park