1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

রূপসায় মায়ের কাছ থেকে নেশার ৫০০ টাকা না পেয়ে মাকে খুন

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৭৬ বার পঠিত

নাজিম সরদার খুলনা

খুলনার রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের, আইচগাতী গ্রামে ঘটে গেছে এক মর্মান্তিক, নিশংস হত্যার ঘটনা ছেলের হাতে মা খুন ।গত ১০ এপ্রিল, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে কাপড় ব্যবসায়ী মা মিম্মি বেগম (৪৪), মাত্র ৫০০ টাকার জন্য নিজের ছেলের হাতে নির্মমভাবে খুন হন। আইচগাতি ইউনিয়নের উত্তরপাড়ায় আঃ সালামের বাড়িতে ভাড়া থাকতেন তিনি। জীবনের কঠিন বাস্তবতার সাথে লড়াই করে কাপড়ের ব্যবসা করে কোনোমতে সংসার চালাতেন।স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঘুম থেকে উঠেই ছেলে নাদিম ইসলাম মায়ের কাছে ৫০০ টাকা দাবি করে। অসহায় মা যখন সেই টাকা দিতে অস্বীকৃতি জানালে শুরু হয় ছেলের সাথে তর্কবিতর্ক। কিন্তু সেই তর্ক মুহূর্তেই ভয়ংকর রূপ নেয়। নিজের মায়ের ওপরই ঝাঁপিয়ে পড়ে নাদিম, পাশে থাকা গাছের ডাল, লাঠি, এমনকি নুড়া দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে।মায়ের চিৎকার ও কান্নার শব্দ শুনে পাশে থাকা লোকজন ছুটে আসে, মিন্নিকে উদ্ধারের জন্য চেষ্টা করে, ঘরের দরজা বন্ধ থাকার কারণে ঘরের টিনের চাল খুলে উদ্ধারের চেষ্টা চালায় সাধারণ জনগণ ততক্ষণে ছেলে নাদিম তার মাকে মাথা থেঁতলে দেয় । রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন মিম্মি বেগম। নিথর হয়ে যায় এক মায়ের শরীর চিরতরে স্তব্ধ হয়ে যায় তার কণ্ঠ।ঘটনার খবর পেয়ে সকাল পৌনে ৯টার দিকে আইচগাতি পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো: উজ্বল হোসেনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ঘাতক ছেলেকে আটক করা হয়। কিন্তু বিক্ষুব্ধ জনতা ছেলেটিকে ছাড়িয়ে নিতে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, নিজেদের নিরাপত্তার জন্য পুলিশকে পাশের একটি বাড়িতে আশ্রয় নিতে হয়।পরে খুলনা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। সার্কেল এসপি এ সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। রূপসা থানার অফিসার ইনচার্জ ও ডিবি পুলিশের সদস্যরাও ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।হত্যাকারী নাদিমকে উদ্ধার করে পুলিশ পাহারায় রূপসা থানায় নিয়ে যায় এবং লাশটি পোসমাডামের এর জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ফরেনসিক বিভাগে প্রেরণ করে। এ ব্যাপারে রূপসা থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park