1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

রূপসায়- মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত.

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২৯ বার পঠিত

( ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা )

খুলনার রূপসা উপজেলা প্রশাসনের আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস -২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ২১ ফেব্রুয়ারী বেলা ১১ টায় অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সানজিদা রিক্তা।মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) ইফতেখারুল ইসলাম শামীম, রূপসা থানার অফিসার্স ইনচার্জ আ. রাজ্জাক মীর, কৃষি কর্মকর্তা তরুণ কুমার বালা, মৎস্য কর্মকর্তা জ্যোতি কনা দাস,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ারুর কুদ্দুস, সমাজসেবা কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম তরফদার, যুবউন্নয়ন কর্মকর্তা খান বজলুর রহমান, উপসহকারী প্রকৌশলী মো. আলামিন, সহকারী শিক্ষা কর্মকর্তা মাসুদ রানা, আনসার, ভিডিবি কর্মকর্তা হারুনর রশীদ, ইনেসক্টটর ইহতেসামুল হক সহ আরও কয়েকজন।এর আগে ২১ এর প্রথম প্রহরে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে উপজেলা প্রশাসন, রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদ মিনারে পুষ্প মাল্য অর্পণ করেন।শেষে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের পেস ইমাম হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park