1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

রূপসায় পুলিশ সুপার, সকলের সহযোগিতায় সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা হবে

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ৮৮ বার পঠিত

( ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা )।

খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান বলেছেন, আইনশৃঙ্খলা নির্মূল করা যায় না, নিয়ন্ত্রণ করতে হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবার সহযোগিতা প্রয়োজন। এমন কোনো শক্তি নেই যারা নির্বাচন বানচাল করতে পারবে। আমরা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করার।
তিনি আরও বলেন, পুলিশ জনগণের বন্ধু হিসেবে কাজ করতে চায়। শুধু পুলিশের পক্ষে একা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ ও সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতায় একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব। কোনো ধরনের গুজব, উসকানি বা বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করা হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।পুলিশ সুপার বলেন, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে কেউ যদি নাশকতা বা সহিংসতার চেষ্টা করে তবে তাকে কোনো ছাড় দেওয়া হবে না।তিনি আজ ৩ জানুয়ারি সকালে রূপসা থানা আয়োজিত থানা প্রাঙ্গণে সুধী সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এসএম আল বেরুনি এবং অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) সাইফুল ইসলাম।সভায় সভাপতিত্ব করেন রূপসা থানা অফিসার্স ইনচার্জ আব্দুর রাজ্জাক মীর এবং সভা পরিচালনা করেন রূপসা থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আব্দুস সবুর খান।সভায় বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জিএম কামরুজ্জামান টুকু, রূপসা উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা সাইফুর রহমান, জেলা বিএনপির সদস্য আছাফুর রহমান, রূপসা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওঃ লবিবুল ইসলাম, রূপসা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র, কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজিত সরকার, ঘাটভোগ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল ইসলাম নন্দু, রুপসা প্রেসক্লাবের সিনিয়র সভাপতি কৃষ্ণ গোপাল সেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি জিএম আসাদুজ্জামান , বিএনপি নেতা মহিউদ্দিন মিন্টু, দিদারুল ইসলাম, রবিউল ইসলাম রবি, জামায়াতে ইসলামী নেতা মাওলানা ইসমাইল হোসেন, হাফেজ জাহাঙ্গীর ফকির, অধ্যাপক আসাদুজ্জামান, রূপসা বাগেরহাট বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম মোল্যা, মহিউদ্দিন শেখ, বীর মুক্তিযোদ্ধা তৈয়েবুর রহমান, প্রভাষক খান মেজবা উদ্দীন সেলিম , বিএনপি নেতা সাইফুল ইসলাম পাইক, আমিনুল ইসলাম তারেক, মাসুম বিল্লাহ, ফ. ম. মনিরুল ইসলাম, মুন্না সরদার, সমাজসেবক মহিউদ্দিন লিঠু, পূর্ব রূপসা বাগমারা বাজার বণিক সমিতির সভাপতি আরাফাত হোসাইন ও সাধারণ সম্পাদক নাজমুল হুসাইন।এসময় উপস্থিত ছিলেন রূপসা থানা পুলিশের এসআই আশরাফুল আলম, নাজমুল হুদা, লাইজু, আঃ সাত্তার, ইমরান খান, প্রদীপ সরকার, খন্দকার ইমরান, সৌরভ দাস, ইসলামী আন্দোলন নেতা আব্দুল হাফেজ, মুসা লস্কর, মোঃ গোলাম কিবরিয়া, মোঃ আলামিন, ইসরাইল বাবু, খান ওলিয়ার রহমান, আসাদ পাইক, শফিকুল ইসলাম, ইসলামী আন্দোলন নেতা হেলাল উদ্দীন শেখ, জামায়াতে ইসলামী নেতা হাফেজ সাইফুল ইসলাম, হাফেজ নেওয়াত কাজী, আঃ মান্নান, হাফেজ বশির আহম্মেদ, ছাত্র প্রতিনিধি তামিম হাসান লিয়ন, ফাহাদ গাজী, মুন্সী মনির, ইসলামী ফাউন্ডেশনের আঃ সালাম, আবুল কাশেম, ইমরান, সুজন শেখ, নাঈম রেজা, আকাশ খন্দকার প্রমুখ।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park