1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

রূপসায় ধানের শীষ প্রার্থীর পোলিং এজেন্টদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১৮ বার পঠিত

( ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা )

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা-৪ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীর টিএসবি, ঘাটভোগ ও নৈহাটি ইউনিয়নের পোলিং এজেন্টদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়েছে।
এই প্রশিক্ষণ কর্মশালা ৭ ফেব্রুয়ারি (শনিবার) সকালে খুলনার রূপসা উপজেলার কাজদিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য উপস্থাপন করেছেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলি জুলু।খুলনা-৪ আসনে এজেন্ট প্রশিক্ষণ কমিটির আহ্বায়ক হিসেবে খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিএম কামরুজ্জামান টুকুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা-৪ আসনে কর্মসূচি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এবং জেলা বিএনপির সদস্য শেখ আঃ রশিদ, রূপসা উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্যা সাইফুর রহমান, জেলা বিএনপির সদস্য আরিফুর রহমান আরিফ, নাজমুস সাকিব পিন্টু, মোল্যা রিয়াজুল ইসলাম, এবং আছাফুর রহমান।
বক্তারা ভোটকেন্দ্রে জনগণের ভোটাধিকার রক্ষায় পোলিং এজেন্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। তাঁরা জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ও সজাগ থাকতে হবে।
তার সাথে ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, ভোটারদের সহযোগিতা করা এবং যেকোনো অনিয়ম প্রতিরোধে পোলিং এজেন্টদের সজাগ থাকার বিষয়টি গুরুত্বসহকারে উল্লেখ করা হয়। সবার প্রতি আহ্বান জানানো হয় যে, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য একত্রে কাজ করতে হবে।
অনুষ্ঠানে খুলনা জেলা বিএনপির সদস্য এম এ সালাম এবং উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুন্না সরদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, খুলনা জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শেখ মোঃ আবু সাঈদ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিকাশ মিত্র, জেলা মহিলাদল নেত্রী শাহানাজ ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রয়েল আজম, ঘাটভোগ ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক এসএম আঃ মালেক, নৈহাটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন মিন্টু, টিএসবি ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক খান আনোয়ার হোসেন, সাবেক সদস্য সচিব আজিজুর রহমান, নৈহাটি ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব দিদারুল ইসলাম, ঘাটভোগ ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মিকাইল বিশ্বাস, রূপসা উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম বাচ্চু, বিএনপি নেতা জাহিদুল ইসলাম রবি, ফ.ম. মনিরুল ইসলাম, সৈয়দ নিয়ামত আলী, সৈয়দ মাহমুদ আলী, বাদশা জমাদ্দার, সাবেক ছাত্রনেতা খান আলিম হাসান, মহিতোষ ভট্টাচার্য, আজিজুর রহমান, যুব মহিলা দল নেত্রী শারমিন আক্তার আঁখি, মহিলা দল নেত্রী মনিরা বেগম, বিএনপি নেতা সাজ্জাত হোসেন, স.ম. হাসিবুর রহমান, স্বেচ্ছাসেবক দল নেতা নাঈম আহম্মেদ, সাবেক ছাত্রনেতা জিএম হিরোক, আবুল কাশেম সহ প্রমুখ।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park