1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

রূপসায় তিন দিনের ভূমি সেবা মেলা শুরু, নাগরিকদের ডিজিটাল সেবায় আগ্রহী হওয়ার আহ্বান.

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২০ মে, ২০২৬
  • ৪২ বার পঠিত

(মোঃসোহেল রানা)

নাগরিকদের দোরগোড়ায় ভূমি সেবা পৌঁছে দিতে খুলনার রূপসা উপজেলায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা। মঙ্গলবার সকালে উপজেলা ভূমি অফিস চত্বরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতা।
উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য র‌্যালি ভূমি অফিস চত্বর থেকে বের হয়ে উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। র‌্যালিটি শেষ হয় উপজেলা অফিসার্স ক্লাবে, যেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও জনসচেতনতা মূলক অনুষ্ঠান। সভায় ভূমি সংক্রান্ত সেবা সহজীকরণ, অনলাইন পদ্ধতির ব্যবহার এবং জনগণের হয়রানি কমানোর বিষয়গুলো গুরুত্ব পায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ইফতেখারুল ইসলাম শামীম। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সানজিদা রিকতা বলেন, সরকার ভূমি ব্যবস্থাপনাকে ডিজিটাল করেছে। এখন ঘরে বসেই নামজারি, খাজনা পরিশোধসহ বেশিরভাগ কাজ অনলাইনে করা যায়। মানুষকে আর অফিসে অফিসে ঘুরতে হবে না। তবে এর সুফল পেতে হলে জনগণকে সচেতন হতে হবে।
বক্তারা জানান, ভূমি অফিসে এখন সেবা অনেক দ্রুত ও স্বচ্ছ হয়েছে। দালের দৌরাত্ম্য কমাতে এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য রুখতে নাগরিকদের সরাসরি অনলাইন পোর্টাল ব্যবহারের পরামর্শ দেন তারা।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. আহসান হাবিব প্রামাণিক, মৎস্য কর্মকর্তা জ্যোতি কনা দাস এবং রূপসা থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোহাম্মদ আব্দুস সবুর খান বলেন, ভূমি সেবা মেলা শুধু কাগজপত্রের বিষয় নয়, এটি জনগণের সঙ্গে প্রশাসনের দূরত্ব কমানোর সুযোগ। এমন আয়োজন মানুষের আস্থা বাড়ায়।
মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিনের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন যুব উন্নয়ন কর্মকর্তা শেখ বজলুর রহমান, শিক্ষা কর্মকর্তা মুহাঃ আবুল কাশেম, ভূমি অফিসের কানুনগো মো. বজলুর রশিদ। এছাড়া সাবেক জেলা বিএনপি নেতা জিএম আসাদুজ্জামান, ইউনিয়ন ভূমি কর্মকর্তা জাল শেখ, গাজী শাকিল আহম্মেদ, শিমূল পাইক, জাফর মল্লিক, এসএম ইব্রাহিম হাসান, মিঠুন রায়সহ স্থানীয় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা বক্তব্য রাখেন।
আলোচনা শেষে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। শিক্ষার্থী ও সাধারণ মানুষের অংশগ্রহণে প্রতিযোগিতা প্রাণবন্ত হয়ে ওঠে। বিজয়ীদের মাঝে পুরস্কারও বিতরণ করা হয়।
মেলা প্রাঙ্গণে ভূমি সেবা সংক্রান্ত স্টল বসানো হয়েছে। সেখানে নামজারি, রেকর্ড সংশোধন, ভূমি উন্নয়ন কর প্রদান এবং অনলাইন আবেদন প্রক্রিয়া সম্পর্কে তাৎক্ষণিক পরামর্শ ও সহায়তা দেওয়া হচ্ছে। অনেক সেবাগ্রহীতা সরাসরি আবেদন জমা দিয়ে তাৎক্ষণিক সমাধানও পাচ্ছেন।
আয়োজকরা জানিয়েছেন, মেলা চলবে আরও দুই দিন। এই সময়ের মধ্যে সাধারণ মানুষ বিনা খরচে ভূমি সংক্রান্ত তথ্য, পরামর্শ ও সেবা নিতে পারবেন। উদ্দেশ্য একটাই—হয়রানি ছাড়াই সহজে সেবা পাক রূপসার মানুষ।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park