
( ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা )
খুলনার রূপসায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও খাতনা উৎসব শুক্রবার ৯ জানুয়ারি এর বিকালে উপজেলার ১নং আইচগাতী ইউনিয়নের বেলফুলিয়া হাই স্কুলে অনুষ্ঠিত হয়েছে।
ফ্রি মেডিকেল ক্যাম্প এ সার্বিক সহযোগিতা করেন
খুলনা ৪ আসনের বিএনপির ধানের শীষ প্রতীকের
প্রার্থী-বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল।
রূপসার রাজাপুর অক্সিজেন ব্যাংক ও বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে উক্ত অনুষ্ঠানটি আজ বিকাল ৩ টা থেকে রাত ৮ টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলী জুলু। বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপির সদস্য শেখ আ. রশিদ,
খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু,জেলা বিএনপির সদস্য শেখ আলী আজগর, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা তুহিন।
এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন, শেখ আবু সাঈদ, রেজাউল ইসলাম রেজা,সরদার ফরিদ আহম্মেদ, শিহাবুল ইসলাম মাসুদ, মো. রয়েল,শিহাব,আব্দুর রহমান, মনির খান,রাজাপুর অক্সিজেন ব্যাংক এর সভাপতি নয়ন মোড়ল,সাধারণ সম্পাদক মাসুদ মীর, জাহিদূর রহমান রনি,
প্রশান্ত বিশ্বাস,রাজু খান,ফরহাদ হোসেন,আসলাম হোসেন,হাসান হাওলাদার, বাপ্পি খান,রকি,সবুজ মল্লিক, আজাদ সহ উপস্থিত ছিলেন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।