1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

রুপসা সেতু টোল প্লাজা সংলগ্ন হতে ৭২ বোতল ফেনসিডিলসহ ২ নারীকে আটক করেছে র‍্যাব-৬

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৬৯ বার পঠিত

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে,

খুলনায় র‍্যাবের অভিযানে রূপসা থানাধীন খান জাহান আলী সেতু টোলপ্লাজা সংলগ্ন এলাকা হতে মাদক সাম্রাজ্ঞী আপন দুই বোনকে ৭২ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেছে র‍্যাব-৬। মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতিতে* অটল থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় র‍্যাব-৬, সিপিসি সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ০৫/০৩/২০২৬ তারিখ দুপুর ১৩:২০ ঘটিকার সময় খুলনা জেলার রূপসা থানাধীন খান জাহান আলী সেতুর টোলপ্লাজা সংলগ্ন পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে *আসামী ১। মনজু বেগম (৫১) ও মুক্তা বেগম (৩৬)* উভয় পিতা: মোঃ সাকাত হোসেন, মাতা: হামিদা বেগম,

সাং: মধুমল্লার ডাংগি, রসুলপুর, থানা: সাতক্ষীরা সদর, জেলা: সাতক্ষীরাদ্বয়কে ৭২ (বাহাত্তর) বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিদ্বয়ের হেফাজত হতে মোট ৭২ (বাহাত্তর) বোতল ফেনসিডিল উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে খুলনা জেলার রূপসা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য আসামিদ্বয়কে খুলনা জেলার রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park