1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

রিজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৩৬ বার পঠিত

গৌরনদী প্রতিনিধি ঃঃজাহিদ হোসেন শরিফ।

গৌরনদী, ২ ফেব্রুয়ারি ২০২৫: দুই দিনব্যাপী রিজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আজ সমাপনী দিন। এ উপলক্ষে নাঠৈ রিজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে এক বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং গৌরনদী পৌরসভার প্রশাসক জনাব আবু আব্দুল্লাহ খাঁন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, বরিশাল শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক, উপজেলা সমবায় কর্মকর্তা, ইঞ্জিনিয়ার জাহিদ হোসেন শরীফ, বিশিষ্ট গার্মেন্টস ব্যবসায়ী আজিম হোসেন শরীফ, মৌরি ক্লিনিকের কর্ণধার ও গৌরনদী উপজেলা ক্লিনিক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিদ হোসেন শরীফ। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সমাজসেবক, এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের খেলাধুলা এবং সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয়। সমাপনী দিনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অতিথিরা শিক্ষার্থীদের ভবিষ্যৎ উন্নতি ও সাফল্যের জন্য দিকনির্দেশনা প্রদান করেন এবং এমন আয়োজন শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানের সভাপতি জনাব আবু আব্দুল্লাহ খাঁন তাঁর বক্তব্যে বলেন, “শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণ তাদের ব্যক্তিত্ব গঠনে সহায়ক। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে সহায়তা করবে।”

অনুষ্ঠানটি এলাকার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করেছে এবং এটি সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক কমিটিকে ধন্যবাদ জানানো হয়।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park