1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

রমাদানে পবিত্রতা রক্ষায় ও দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবিতে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৩৪ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়িতে জামাতে ইসলামীর উদ্যোগে রমজান মাসের পবিত্রতা রক্ষায় ও দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবিত সমাবেশ ও বিক্ষোভ মিছিল
২৮ ফেব্রুয়ারি বিকেল ৫টায় ফুলবাড়ি শহরের প্রতিটি রাস্তায় প্রদক্ষিণ করে নিমতলা মোড়ে এসে সময়িত হয়। আসন্ন পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে রাখার দাবিতে মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখা।
আজ শুক্রবার আসরের নামাজের পর ফুলবাড়ী বাসষ্ট্যান্ড সংলগ্ন জামায়াতের উপজেলা কার্যালয় থেকে বের হয়ে মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও দলীয় কার্যালয়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়। এতে সহস্রাধিক ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান এর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মঞ্জুরুল ইসলাম এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপার্থী ও পার্বতীপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আনোয়ারুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য ফুলবাড়ী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মনজুরুল কাদের বাবু, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মাওলানা মিজানুর রহমান, পৌর জামায়াতের সভাপতি মাওলানা জয়নাল আবেদীন, ইসলামী ছাত্র শিবিরের উপজেলা সভাপতি তাজকিরাতুল ইসলাম তানভির সহ অঙ্গ সংঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, রমজান মাস পবিত্রতার মাস। আত্মশুদ্ধির মাসের মর্যাদা অন্যান্য মাসের চেয়ে অনেক বেশি। কিন্তু আমাদের দেশে রমজান মাস এলেই সিন্ডিকেট করে নিত্য পণ্যের দাম বৃদ্ধি করা হয়। এতে রোজাদারের কষ্ট হয়। এ মাসে সব ধরনের বেহায়াপনা, অশ্লীলতা, অন্যায় বন্ধ করতে হবে।
সব শেষে রমজানের পবিত্রতা রক্ষায় সবাকে সচেতন হওয়ার আহ্বানে দোআ অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park