1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

রবিবার,বালাগঞ্জে আসছেন জাগ্রত কবি মুহিব খান

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৫০ বার পঠিত

জেলা প্রতিনিধি,

বালাগঞ্জ ইসলামী সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে বোয়ালজুড় ইউনিয়নের চান্দাইরপাড়া শিক্ষাপল্লী সংলগ্ন মাঠে আগামী ৮ ডিসেম্বর রবিবার বিকাল ৪ টা থেকে অনুষ্ঠিত হবে ক্বেরাত ও নাশিদ মাহফিল।

বর্ণিল এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাগ্রত কবি মুহিব খান।
নাশিদ পরিবেশনায় থাকছেন জনপ্রিয় নাশিদ শিল্পী কবি মুজাহিদুল ইসলাম বুলবুল,শালিন আহমদ,আহমদ আব্দুল্লাহ ও চান্দাইরপাড়া সুন্নিয়া হাফিজিয়া ফাযিল মাদরাসার ছাত্র শিশুশিল্পী তামজিদ খান।
ক্বেরাত পরিবেশন করবেন মিশরের কায়রোস্থ মসজিদে নুরুল হুদা’র খতিব, শায়খ ক্বারী ইউসুফ আল সাকিম আল আজহারী।

বালাগঞ্জ সমাজকল্যাণ সংস্থার উপদেষ্টা জাহেদ আহমদ,ইয়াওর মিয়া,জাহিদুর রহমান আরশ,জুবের খান,কামরুজ্জামান তোরন,মস্তাক আহমদ,খলকু মিয়া বলেন,দীর্ঘদিন পর সুস্থ সংস্কৃতির বিকাশে একটি বর্ণাঢ্য আয়োজন করতে যাচ্ছি,আমরা আশাবাদী মাহফিলটি লোকে লোকারণ্য হবে।

মাহফিলে সর্বসাধারণের উপস্থিতি কামনা করেছেন সংস্থার আহবায়ক আব্দুল হামিদ রকি,সদস্য সচিব মিছবাহুর রহমান,সদস্য আখলাকুর রহমান নাহিদ,রাসেল আহমদ,মোঃ হুছন মিয়া, কামরান আহমদ, রুবেল মিয়া,মিসবাহ,তুহিন মিয়া,শাহআলম মিসবাহ, কামরান,কামাল আহমদ প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park