1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১

যশোরের শার্শায় ১০টি স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৫ মে, ২০২৫
  • ২১৭ বার পঠিত

যশোর জেলা প্রতিনিধিঃ মোঃ মানিক হোসেন বাংলার চেতনা।

যশোরের শার্শা উপজেলার বাগআচড়া ইউনিয়ন পরিষদ চত্বরে চেকপোস্ট অভিযান চালিয়ে ১০টি স্বর্ণের বারসহ এক যুবককে আটক করেছে পুলিশ।রোববার (৪ মে) দুপুর ১২টার দিকে শার্শা থানার এসআই আলমগীর হোসেন ওই চেকপোস্ট পরিচালনা করছিলেন। এ সময় সন্দেহভাজনভাবে ঘোরাফেরা করা এক যুবককে থামিয়ে জিজ্ঞাসাবাদ ও দেহ তল্লাশি করা হয়। তার প্যান্টের পকেট থেকে কস্টেপ মোড়ানো একটি প্যাকেট উদ্ধার করা হয়। পরে সেটি খুলে দেখা যায়, প্যাকেটটিতে ১০টি স্বর্ণের বার রয়েছে।আটক স্বর্ণে চোরাচালানি মানিকগঞ্জ জেলার শিঙ্গাইর থানার জয়মন্টপ গ্রামের সুনীল ঘোষের ছেলে শুভ ঘোষ (৩৫)।শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম রবিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। উদ্ধার করা স্বর্ণের বারের বাজারমূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা।

অভিযানের সময় ঘটনাস্থল পরিদর্শন করেন নাভারণ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান। এ ঘটনায় আটক যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park