1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

মোটরসাইকেল র‌্যালি নিয়ে কুষ্টিয়া-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী রুমীকে স্বাগতসংবর্ধনা জানান দলীয় তৃণমূলের নেতাকর্মীরা। রিপোর্টার  এম এ শাহিন হোসেন কুষ্টিয়া জেলা। 

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ৫৪ বার পঠিত

জাতীয় সংসদের ৭৮, কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে আসন্ন ত্রয়োদশ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমীকে গণসংবর্ধনা দিয়েছে নেতাকর্মীরা ।

গতকাল বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে খোকসা উপজেলার শিয়ালডাঙ্গি এলাকায় মোটরসাইকেল র‌্যালি নিয়ে তাকে স্বাগতসংবর্ধনা জানান দলীয় নেতাকর্মীরা। র‌্যালিটি কুমারখালী ও খোকসা উপজেলার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। পরে কুমারখালী বাসস্ট্যান্ডে পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ধানের শীষের প্রার্থী সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী।
এসময় কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাচ্চু, জেলা বিএপির সাবেক যুব বিষয়ক সম্পাদক মেজবাহ উদ্দিন পিন্টু, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব এ্যাডঃ শাতিল মাহমুদ, কুমারখালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম জিলাল, বিএনপি নেতা অধ্যক্ষ তরিকুল ইসলাম লিপন, ছাত্রদলের সদস্য সচিব আবু কাউসার অপু প্রমূখ বক্তব্য রাখেন।

এসময় মেহেদী রুমী বলেন, ‘আপনারা জানেন তারেক রহমান আমাকে নমিনেশন দিয়েছে। আরো অনেককেই দিতে পারেননি। আমি তাদেরকে আহ্বান জানাবো আসেন আমরা সবাই মিলে একসাথে কাজ করি। আমার বিরুদ্ধে মিছিল না করে আসুন সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করি। তিনি আরো বলেন, ‎তারেক রহমান তারুণ্যের অহংকার আর এ তরুণদেরকে নিয়েই এবার ইনশাল্লাহ আমি ধানের শীষকে বিজয়ী করব। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হবে এ আশা রাখি।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park