1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২০ জনকে আটক করেছে  বাংলাদেশ নৌ-বাহিনী

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ৩৪ বার পঠিত

নিউজ ডেস্ক ঃ

চট্টগ্রাম, ০২ জুন ২০২৬: দেশের বিস্তীর্ণ সমুদ্রসীমায় সার্বভৌমত্ব সুরক্ষা, সামুদ্রিক নিরাপত্তা জোরদার এবং সমুদ্রে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত টহল ও অপারেশনাল কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় টহল পরিচালনাকালে আজ মঙ্গলবার (০২-০৬-২০২৬) সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগর হতে ১৭০০ বস্তা সিমেন্টসহ দুইটি ইঞ্জিন চালিত বোট আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।

বাংলাদেশ নৌবাহিনী জাহাজ টহল কার্যে নিয়োজিত থাকাকালীন সেন্টমার্টিন লাইট হাউস হতে ১৯ মাইল দূরে সন্দেহজনক দুইটি ইঞ্জিনচালিত কাঠের ফিশিং বোট দেখতে পায়। ফিশিং বোট দুইটির গতিবিধি সন্দেহজনক পরিলক্ষিত হওয়ায় টহলরত নৌবাহিনী জাহাজ ধাওয়া করে ‘মা-২’ এবং ‘নিশান-২’ নামক বোট দুইটিকে আটক করে। আটককৃত বোটদ্বয়কে তল্লাশি করে যথাক্রমে ‘মা-২’ থেকে ৯০০ বস্তা এবং ‘নিশান-২’ থেকে ৮০০ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়। এ সময় সিমেন্ট পাচারকারী দলের ২০ জন সদস্যকেও আটক করা হয়। আটকৃত ব্যক্তিরা জানায়, অধিক মুনাফা লাভের আশায় সিমেন্টগুলো মায়ানমারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। অভিযানশেষে উদ্ধারকৃত সিমেন্ট ও আটকৃত ব্যক্তিদের বিরূদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park