1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

*মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পানতিতা গ্রামে ফুটবল বিতরণ করলেন মেম্বার প্রার্থী মুত্তাকিন মোল্লা*

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৪৫ বার পঠিত

(মোঃ সোহেল রানা, ক্রাইম রিপোর্টার)

মাদকের ভয়াল ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করতে ক্রীড়ার মাধ্যমে তাদের মাঠে ফেরানোর উদ্যোগ নিয়েছেন ০২ নং বারাসাত ইউনিয়নের ০৫ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ মুত্তাকিন মোল্লা।

সোমবার বিকেলে ৫নং ওয়ার্ডের বিভিন্ন পাড়ার যুব সংঘ ও ক্লাবের হাতে ফুটবল তুলে দেন তিনি। এ সময় তিনি বলেন, মাদক একটি জাতিকে ধ্বংস করে দেয়। আমাদের সন্তানদের মাঠমুখী করতে পারলে তারা মাদকের দিকে ঝুঁকবে না। খেলাধুলার মাধ্যমেই আমরা একটি মাদকমুক্ত, সুস্থ প্রজন্ম গড়ে তুলতে চাই।

তিনি আরও বলেন, নির্বাচিত হলে ৫নং ওয়ার্ডে নিয়মিত ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করবেন। যুবকদের জন্য মাঠের ব্যবস্থা ও খেলার সামগ্রী সরবরাহ করবেন। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করলে শরীর ও মন দুটোই ভালো থাকে।

ফুটবল পেয়ে উচ্ছ্বসিত যুবকরা বলেন, এমন উদ্যোগ আগে দেখিনি। মুত্তাকিন ভাই আমাদের পাশে দাঁড়িয়েছেন। আমরা তার দেখানো পথে থেকে মাদককে না বলবো এবং খেলাধুলার মাধ্যমে নিজেদের গড়ে তুলবো।

এলাকার গণ্যমান্য ব্যক্তিরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাদের মতে, মাদক প্রতিরোধে সচেতনতা ও খেলাধুলার বিকল্প নেই। মুত্তাকিন মোল্লার মতো তরুণ প্রার্থীরা এগিয়ে এলে বারাসাত ইউনিয়ন মাদকমুক্ত হওয়া সময়ের ব্যাপার মাত্র।

স্থানীয়রা আশা করছেন, তার এই ইতিবাচক উদ্যোগ অন্যরাও অনুসরণ করবে এবং ওয়ার্ডের যুবসমাজ একটি সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park