1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

মাদকমুক্ত ফুলবাড়ী গড়তে জন সচেতনতা মূলক র‌্যালি অনুষ্ঠিত

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৩৭ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার

“মাদককে না বলুন, সুস্থ সমাজ গড়ুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে মাদকবিরোধী জনসচেতনতামূলক র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ জুন) সকাল ১০টায় ফুলবাড়ী মাদক নির্মূল কমিটির আয়োজনে শহরের প্রধান সড়কে এ র‌্যালি বের করা হয়। র‌্যালিতে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যাক্তিগত আইনজীবি ব্যারিস্টার কামরুজ্জামান,ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ খুরশিদ আলম মতি, সাবেক পৌর মেয়র মাহমুদ আলম লিটন, পৌর বিএনপির সভাপতি আবুল বাসার, সাধারণ সম্পাদক অষ্টিন, উপজেলা বিএনপির নেতা দারুল ইসলাম চৌধুরী,সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল হক নাজিম, এলুয়াড়ী ইউপি চেয়ারম্যান, উপজেলা বিএনপির সহ-সভাপতি নবিউল ইসলাম, উপজেলা বিএনপির নেতা,মাহাবুব আলম মিলন, নবাবসহ উপজেলা বিএনপির নেত্রীবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থী এবং সচেতন নাগরিকর সমাজের প্রতিনিধিগন।র‌্যালি শেষে শহরের নিমতলা মোড়ে আলোচনাসভায় উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ খুরশিদ আলম মতি‘র সভাপতিত্বে, প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার কামরুজ্জামান বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। মাদকমুক্ত সমাজ গড়তে প্রশাসনের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত উদ্যোগপ্রয়োজন,র‌্যালিতে অংশগ্রহণকারীরা “মাদককে না বলুন”, “মাদকমুক্ত ফুলবাড়ী চাই”, “মাদকমুক্ত সমাজ গড়ি”সহ বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড বহন করেন। তারা মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং  যুবসমাজকে মাদকের করালগ্রাস থেকে রক্ষার আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park