1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

মাই টিভির চেয়ারম্যান বিলকিস জাহানের আর্তনাদ।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ৫৩৯ বার পঠিত

সাব্বির_হোসেন বাংলার চেতনা নিউজ ঃ

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।
প্রিয় দেশবাসী এবং প্রবাসে অবস্থানরত ভাই ও বোনেরা,
আপনাদের প্রতি রইল আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা।
আজ আমি আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ নিয়ে এসেছি। আমি আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করি, যেন আমি সত্য কথা বলার শক্তি ও সাহস পাই। যেন আমি আমার প্রাণের চ্যানেল মাই টিভি-কে জনগণের কণ্ঠস্বর হিসেবে, সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতে পারি।
ইনশাআল্লাহ, আমার লক্ষ্য হলো মাই টিভি–কে একটি স্বচ্ছ, সাহসী ও গণমুখী মিডিয়া হিসেবে প্রতিষ্ঠিত করা—যেখানে সত্যের পক্ষে কথা বলা হবে, আর সাধারণ মানুষের সমস্যা ও ন্যায়ের কথা তুলে ধরা হবে।
কিন্তু খুবই দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে, মাই টিভি–র প্রকৃত ও মূল মালিক বিলকিস জাহান — যিনি একজন সহজ-সরল, নীতিবান ও নিরপরাধ মানুষ — তাকে চক্রান্ত করে, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে চ্যানেল থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

নাসির উদ্দিন নামের এক ব্যক্তি চাতুর্যের মাধ্যমে তাকে বঞ্চিত করে চ্যানেলের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছেন।
এটা শুধু একজন ব্যক্তির সঙ্গে অন্যায় নয়, এটি সত্য ও ন্যায়ের পথকে বাধাগ্রস্ত করার একটি দুঃখজনক উদাহরণ।আমরা এই অন্যায়ের প্রতিকার চাই।
আমরা চাই, বিলকিস জাহান যেন তার ন্যায্য অধিকার ফিরে পান।তার হাতে যেন আবারও ফিরিয়ে দেওয়া হয় সেই চ্যানেল – যে চ্যানেল তার স্বপ্ন, তার সংগ্রাম, এবং সাধারণ মানুষের আশার আলো।

প্রিয় ভাই ও বোনেরা,
আপনাদের দোয়া, ভালোবাসা, এবং ন্যায়ের পক্ষে অবস্থানই পারে মাই টিভি–কে আবার জনগণের চ্যানেল হিসেবে প্রতিষ্ঠিত করতে।
আসুন, আমরা সকলেই ন্যায়ের পক্ষে এক হই।
আসুন, সত্যকে সত্য বলি—অন্যায়ের প্রতিবাদ করি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park