1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

মধ্যডাঙ্গা মাদ্রাসার ওয়াজ মাহফিল নিয়ে মতবিরোধ, গ্রামে উত্তেজনা

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৫ বার পঠিত

দৌলতপুর থানা প্রতিনিধি,বাংলার চেতনা নিউজ খুলনা

নগরীর ৩ নং ওয়ার্ডের দৌলতপুর মধ্যডাঙ্গা গ্রামের মধ্যডাঙ্গা দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা সহ গ্রামের তিনটি বার্ষিক ওয়াজ মাহফিলকে সামনে রেখে এলাকাবাসীর সাথে মতবিনিময় সভায় মুহতামিম ও সভাপতির সাথে তুচ্ছ একটি ঘটনায় সৃষ্টি হয় ব্যাপক উত্তেজনা।

ঘটনা সূত্রে জানা যায়, ওই এলাকায় প্রতিবছর একাধিক ওয়াজ মাহফিল আয়োজন করা হলেও গ্রামবাসীর সর্বসম্মত সিদ্ধান্তে একই এলাকায় পরপর তিনটি মাহফিল না করে একত্রে একটি মাহফিল করা যায় কি না সেজন্য গ্রামবাসীদের সাথে মাদ্রাসা কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়।
সভা চলাকালীন সময়ে কমিটির সভাপতি আলহাজ্ব দাউদ হায়দার গ্রামবাসীদের সকলের মতামতের ভিত্তিতে একত্রে একটি মাহফিল করার সিদ্ধান্তের কথা জানান। এসময় মাদ্রাসার মুহতামিম মুফতি মাহমুদুল হাসানের মতানৈক্য না হওয়ায় এক পর্যায়ে তিনি সভা থেকে চলে যাওয়ায় ফয়সালা বিহীন শেষ হয় সভাটি।

পরবর্তীতে পরেরদিন সকালে কমিটির লোকজন ও এলাকাবাসীরা মাদ্রাসার একটি অফিস কক্ষে তালা দিয়ে দেয়।
তবে ঐ দিনেই কমিটি ও গ্রামবাসীর লোকজন সন্ধ্যার দিকে মাদ্রাসার অফিস কক্ষের তালাটি খুলে দেন।

এ ব্যাপারে মাদ্রাসার সাধারণ সম্পাদক শেখ মুজিবুর রহমান বলেন, পূর্ব ঘোষিত সভায় মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব দাউদ হায়দারকে উদ্দেশ্য করে মুহতামিম মুফতি মাহমুদুল হাসান বলেন তাঁর কাছে সকলের শিখতে হবে। এসময় কথাকাটাকাটির এক পর্যায়ে সভাস্থল ত্যাগ করেন মুফতি মাহমুদুল হাসান। তিনি আরো জানান, এ ঘটনায় মাদ্রাসার শিক্ষা কার্যক্রমের উপর কোন প্রভাব পড়েনি। মাদ্রাসার পাঠ্য দান সহ সব ধরনের কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে। তবে এই বিষয়টি নিয়ে কোন অপ্রীতিকর ঘটনা ঘটুক সেটি তিনি চান না। সকলের মতামতের ভিত্তিতে একটি শান্তিপূর্ণ সমাধান চান তিনি।

এদিকে এ ঘটনায় অভিযোগ ওঠে, একটি স্বার্থান্বেষী মহল যোগসাজশে ঘটনাটিকে বিকৃতভাবে উপস্থাপন করে প্রোপাগান্ডা চালাচ্ছে। তবে গ্রামবাসী স্পষ্ট জানিয়েছেন, আলহাজ্ব দাউদ হায়দার একজন দানশীল ও মানবিক ব্যক্তি। তিনি নিজ অর্থায়নে এলাকায় একাধিক মসজিদ, মাদ্রাসা ও বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। শুধু তাই নয়, বিভিন্ন সময়ে তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলোর বকেয়া বিদ্যুৎ বিলসহ অন্যান্য দেনা পরিশোধের জন্য প্রায় ১১ লক্ষ টাকা তিনি ব্যক্তিগতভাবে প্রদান করেছেন, যা আজ পর্যন্ত ফেরত নেয়ার দাবি করেননি তিনি।
গ্রামবাসীর ভাষায়, যিনি এতো কিছু করেছেন এলাকার জন্য, তিনি কখনোই মাদ্রাসা বা সমাজের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারেন না। বরং একটি মহলই দাউদ হায়দারের মতো দানশীল ব্যক্তির সুনাম ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালাচ্ছে।
এ প্রসঙ্গে মধ্যডাঙ্গা দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় মুহতামিম মাসুদুর রহমানের সঙ্গে দেখা করতে গিয়ে তাকে না পেলে মাদ্রাসার শিক্ষকরা জানান, মাদ্রাসার তালা কমিটি নিজেই খুলে দিয়েছে এবং বর্তমানে শিক্ষা কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park