1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

মঠবাড়িয়ায় জমি বিরোধে প্রতিপক্ষের হামলায় মসজিদের ইমামত আহত

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৬ বার পঠিত

 

তাজউদ্দীন আহমদ টুকু

 

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে মোঃ আলী হায়দার নামে এক মসজিদের ইমাম গুরুতর আহত হয়েছে।

শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলার সাপলেজা ইউনিয়নের ভাইজোড়া গ্রামে মসজিদের ইমামের ওপর হামলার এ ঘটনা ঘটে।

হাসপাতাল ও আহত সূত্রে জানা গেছে,উপজেলার ভাইজোড়া গ্রামের প্রতিবেশী মৃত আঃ হাসেম এর ছেলে আলম গংদের সাথে মৃত কদম আলী হাওলাদারের ছেলে ও স্থানীয় ওয়াহেদ আলী মসজিদের ইমাম মোঃ আলী হায়দার এর ভিটেবাড়ী ও নাল জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।ওই বিরোধের জের ধরে শুক্রবার সকালে বাড়ীর সন্মূখে ইমাম আলী হায়দার কে একা পেয়ে প্রতিপক্ষ ফাহাদ, সোবাহান,শাহ আলম,সাইফুল,জামাল,মোবারক,বিউটি ও লাভলী রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্বজনরা এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন গুরুতর

আহত হায়দার আলী জানান,প্রতিপক্ষ ফাহাদ গংরা এলাকায়  সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। সন্ত্রাসীরা জমি নিয়ে বিরোধের জের ধরে আমাকে কুপিয়ে গুরুতর আহত করেছে। এ বিষয় হায়দার আলীর মেয়ে শাহীনুর বেগম প্রতি পক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মঠবাড়িয়া থানায় অভিযোগ দায়ের করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park