1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

ভারতে যাওয়ার সময় সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ারুজজামান আটক।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ২২১ বার পঠিত

যশোর জেলা প্রতিনিধিঃ মোঃ মানিক হোসেন।

নেত্রকোনা জেলার খলিয়াজুড়ি উপজেলার সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আনোয়ারুজজামান জোসেফকে ভারতে পালিয়ে যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশন পুলিশ আটক করেছে।

রবিবার (২৯ জুন) বেলা ১১টার দিকে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত আনোয়ারুজ্জামান জোসেফ (পাসপোর্ট নম্বর- A 07239476) নেত্রকোনার খলিয়াজুড়ি গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে। তিনি একাধিক মামলার এজাহারভুক্ত আসামি বলে জানা গেছে।বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন মুন্সি জানান, জোসেফের ভারতে যাওয়ার বিষয়ে আগে থেকেই তথ্য ছিল। সে অনুযায়ী ইমিগ্রেশন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক অবস্থায় রাখা হয়। রবিবার বেলা ১১টার দিকে তিনি ইমিগ্রেশনে পাসপোর্ট জমা দিলে যাচাই-বাছাই শেষে তাকে আটক করা হয়।

তিনি আরও জানান, আনোয়ারুজজামান জোসেফের বিরুদ্ধে খালিয়াজুড়ি থানা এবং নেত্রকোনা সদর থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য মামলা হলো খালিয়াজুড়ি থানার মামলা নম্বর ০৭ ও ৩//৬৭ এবং নেত্রকোনা সদর থানার মামলা নম্বর ০২ ও ১৪। এসব মামলা ১৯৭৪ ও ১৯৭৫ সালের বিশেষ ক্ষমতা আইন এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় দায়ের করা হয়েছে।

আটককৃত জোসেফকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল মিয়া জানান, আসামিকে ইমিগ্রেশন থেকে হস্তান্তরের পর নেত্রকোনা থানার মামলার প্রেক্ষিতে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তাকে নেত্রকোনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park