1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

ভারতে যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশনে একাধিক মামলার আসামি আটক।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ১৪৭ বার পঠিত

যশোর জেলা প্রতিনিধিঃ মোঃ মানিক হোসেন

 

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন থেকে রিপন সরকার (পাসপোর্ট নম্বর- A08018644) নামের একাধিক মামলার এক আসামিকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। তার নামে বগুড়া সদর থানায় একাধিক মামলা রয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) ভারতে যাওয়ার উদ্দেশ্যে বেনাপোল ইমিগ্রেশনে আসলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা পাসপোর্ট যাচাই-বাছাইয়ের সময় দেখতে পান রিপন সরকার বগুড়া সদর থানায় দায়েরকৃত একাধিক মামলার এজাহার নামীয় আসামি।আটক রিপন বগুড়া জেলার সদর থানার ঠেংগামারা গ্রাম সাজু সরকারের ছেলে।

বগুড়া সদর থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ সূত্রে জানা যায়, রিপনের বিরুদ্ধে বগুড়া সদর থানায় ২০২৪ সালের ১৪ সেপ্টেম্বর দায়েরকৃত মামলা নম্বর-৪১ (ধারা-১৪৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/১০৯/১১৪/৩৪ পেনাল কোড এবং ৩/৫/৬ বিস্ফোরক দ্রব্য আইন ১৯০৮) এবং ২০২১ সালের ১২ অক্টোবর দায়েরকৃত মামলা নম্বর-২৯ (ধারা- ৭/৩০ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০, সংশোধনী ২০০৩) রয়েছে। উভয় মামলাতেই তিনি এজাহারভুক্ত আসামি।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন মুন্সি জানান সে এজাহারভুক্ত আসামি তাকে আটক করা হয়েছে।ইমিগ্রেশনের কার্যক্রম সম্পন্ন করার পর তাকে বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হয়েছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park