1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

ব্র্যাকের মানবিক সহায়তার উদ্যোগে বটিয়াঘাটায় হতদরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে কম্বল বিতরণ

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬
  • ৮৮ বার পঠিত

স্টাফ রিপোর্টার,,,,,

মানুষের পাশে আমরা এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল বুধবার ২১ জানুয়ারি সকালে খুলনার বটিয়াঘাটা উপজেলাধীন ব্র্যাক বটিয়াঘাটা অফিসে ব্র্যাকের মানবিক সহায়তার উদ্যোগে হতদরিদ্র ও প্রান্তিক মানুষের মাঝে ৩৩০ টি কম্বল বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক খুলনা জেলা ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মো. শফিকুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন, সহকারী জেলা সমন্বয়ক দীপক চক্রবর্তী, এরিয়া ম্যানেজার মো. বেলাল হোসেন এবং বটিয়াঘাটা শাখা ব্যবস্থাপক উত্তম কুমার ও জাকির হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ব্র্যাক মনে করে মানুষের পাশে দাঁড়ানো কেবল একটি সহায়তামূলক কাজ নয়, বরং এটি একটি মানবিক দায়িত্ব। শীতজনিত স্বাস্থ্যঝুঁকি কমানো এবং বিশেষ করে শিশু ও বয়স্কদের সুরক্ষা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। কর্মসূচির অংশ হিসেবে বটিয়াঘাটা উপজেলায় ৩০০টি এবং জেলায় মোট ২১০০টি কম্বল বিতরণ করা হয়।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park