1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

বেগম খালেদা জিয়া ঐক্যের প্রতীক হয়ে ইতিহাসে থাকবেন- আজিজুল বারী হেলাল

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬
  • ৯০ বার পঠিত

( ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা )

খুলনার তেরখাদায় রবিবার ১১ জানুয়ারি উপজেলা বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভায় অনুষ্ঠিত।উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে খুলনা–৪ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বাংলাদেশের সাহস, দেশপ্রেম ও ঐক্যের প্রতীক হয়ে ইতিহাসে চির অম্লান হয়ে থাকবেন।আজিজুল বারী হেলাল তিনি আরো বলেছেন, এই অঞ্চলে আমার জন্ম। আমি এই এলাকারই সন্তান। আমি প্রতিনিয়ত আমার এলাকায় চলাফেরা করি।আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আমি আমার দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে প্রতিনিয়ত দোয়া মাহফিল করে আসছি। আমি কখনো ভোট চাইতে আসিনি।এ ছাড়া ও তিনি বলেন, আজ সারা দেশবাসী আমাদের নেত্রীর জন্য দোয়া করছেন। আপনারাও দোয়া করছেন। যারা ভিন্ন কিছু চিন্তা করছেন, আমি তাদের জন্য আল্লাহর কাছে হেদায়েত কামনা করি।আসুন, আমরা সবাই মহান আল্লাহর কাছে আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দুহাত তুলে দোয়া করি।দোয়া মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা চৌধূরী কাওসার আলী এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব।এ সময় উপস্থিত ছিলেন, খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলি জুলু, শেখ আব্দুর রশিদ, জেলা বিএনপির সদস্য আনিসুর রহমান,জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রনু, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা সেতারা বেগম, বিএনপি নেতা লিটন মোল্লা, স্বেচ্ছাসেবক দল নেতা রেজাউল ইসলাম রেজা,নয়ন মোড়ল,মো.রয়েল,এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি নেতা ফকরুল ইসলাম চৌধুরী বুলু, রবিউল হোসেন, মাহাবুর রহমান, সরদার আবদুল মান্নান, সাজ্জাদ হোসেন নান্টা, শরিফ নাইমুল হক,মোল্লা হুমায়ুন কবির, মিলটন মুন্সি, সোহাগ মুন্সি, শামিম আহমেদ রমিজ, সাব্বির আহমেদ টগর, রাজু চৌধুরী, ভুট্টা সহ বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীরা।অনুষ্ঠান শেষে মরহুমার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park