1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

বীর প্রতীক আতাহার আলী খান এর নামে ২৯ বিজিবির এর প্রধান গেইট এর নাম প্রবর্তিত

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১১১ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার দিনাজপুর প্রতিনিধি বাংলার চেতনা নিউজ।

দিনাজপুরের ফুলবাড়ীতে অবস্থিত ২৯ বিজিবি প্রধান গেটের নাম প্রবর্তিত করা হয়েছে।
সদর দপ্তর বিজিবি’র নির্দেশনা অনুযায়ী ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর প্রধান গেইট এর নাম বীর প্রতীক আতাহার আলী খান গেইট নামে নামকরণ করা হয়েছে।

গতকাল ২১ জুলাই কর্নেল গাজী মোহাম্মদ মিজানুল হক, পিএসসি, সেক্টর কমান্ডার, সেক্টর সদর দপ্তর, দিনাজপুর, লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার, পিএসসি, অধিনায়ক, ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এবং বীর প্রতীক আতাহার আলী খান কর্তৃক প্রবর্তিত নাম ‘বীর প্রতীক আতাহার আলী খান গেইট’ এর নাম ফলক উন্মোচন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা আতাহার আলী খান, বীর প্রতীক ১৯৪২ সালের ০৯ জুলাই তারিখে মানিকগঞ্জ জেলার বারাই ভিকরা গ্রামে জন্মগ্রহন করেন। তার পিতার নাম আলাদত খান এবং মাতার নাম তোতা বেগম। তিনি বারাই ভিকরা ফ্রি প্রাইমারী স্কুলে পঞ্চম শ্রেণী এবং বায়রা হাই স্কুলে অষ্টম শ্রেণী পর্যন্ত অধ্যায়ন করেন।
আতাহার আলী খান ১৯৬৩ সালের ১লা জানুয়ারিতে তৎকালীন ইস্ট পাকিস্তান রাইফেলস্ (ইপিআর) এ যোগদান করেন।
তিনি ইপিআর ট্রেনিং সেন্টার পিলখানা, ঢাকা হতে মৌলিক প্রশিক্ষণ শেষে ৪ নম্বর সেক্টর দিনাজপুর এ যোগদান করেন। হাবিলদার পদবীতে কর্মরত থাকা অবস্থায় তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ৬ নম্বর সেক্টরের সাহেবগঞ্জ সাব-সেক্টরে ক্যাপ্টেন নওয়াজেস উদ্দিনের নেতৃতে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ এলাকায় দুধকুমার নদের পশ্চিম পাশে সম্মুখ সমরে অত্যন্ত সাহসিকতার সঙ্গে অংশ গ্রহন করেন। এছাড়াও লালমনিরহাট (তিস্তা), পাটেশ্বরী, জয়মনিরহাট ও ভূরুঙ্গামারীসহ বিভিন্ন স্থানে পাকিস্তানি সৈন্য এবং রাজাকারদের বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
পরবর্তীতে নভেম্বরে রায়গঞ্জ (কুড়িগ্রাম ও নাগেশ্বর) এলাকায় পাকিন্তানি বাহিনীর শক্তিশালী আড়াই দফা প্রতিরক্ষা ঘাঁটি আক্রমণের সময় বীর প্রতিক হাবিলদার আতাহার আলী খান এর নেতৃত্বে মুক্তিযোদ্ধা বাহিনী অত্যন্ত সাহসিকতার সাথে এই অভিযান পরিচালনা করে।
বীর মুক্তিযোদ্ধা আতাহার আলী খান, বীর প্রতীক ১৯৯৫ সালে তৎকালীন বিডিআর হতে অবসর গ্রহণ করেন।
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার হাবিলদার আতাহার আলী খানকে বীর প্রতীক খেতাবে ভূষিত করেন।

উক্ত নাম ফলক উন্মোচন অনুষ্ঠানে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর সকল অফিসার, জুনিয়র কর্মকর্তা, অন্যান্য সকল পদবীর সদস্য এবং অসামরিক কর্মচারীগণ (কর্তব্যরত ব্যতীত) উপস্থিত ছিলেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park