1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

বিশ্ব জলাভূমি দিবস উপলক্ষে খুলনায় আলোর মিছিলের আলোচনা সভা ও মানববন্ধন

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬১ বার পঠিত

আবিদ আজাদ রিপোর্টার

বিশ্ব জলাভূমি দিবস উপলক্ষে খুলনার অন্যতম পরিবেশবাদী সামাজিক সংগঠন আলোর মিছিল এর উদ্যোগে আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ বন্যপ্রাণী সংরক্ষণ ফাউন্ডেশন (BBCF)-এর অর্থায়নে আয়োজিত এই কর্মসূচি খুলনার তেরোখাদা উপজেলা ও রূপসা উপজেলার বাসুয়াখালী বিল সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নেতৃত্ব দেন এবং বক্তব্য রাখেন আলোর মিছিলের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ তারেক। তিনি তার বক্তব্যে বলেন, “জলাভূমি শুধু প্রাকৃতিক ভারসাম্য রক্ষাই করে না, এটি কৃষি, জীববৈচিত্র্য ও মানুষের জীবিকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। জলাভূমি ধ্বংস হলে তার প্রভাব সরাসরি মানুষের জীবনযাত্রায় পড়ে।”

এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনটির দপ্তর সম্পাদক সজল কুমার বিশ্বাস এবং অন্যতম সদস্য রবিউল ইসলাম। তাঁরা জলাভূমি সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি, অবৈধ দখল ও দূষণ বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের উপর গুরুত্বারোপ করেন।

কর্মসূচিতে স্থানীয় সাধারণ কৃষকসহ রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা জলাভূমি রক্ষা ও সংরক্ষণে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রাকৃতিক সম্পদ টিকিয়ে রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

উল্লেখ্য, প্রতি বছর ২ ফেব্রুয়ারি বিশ্বব্যাপী বিশ্ব জলাভূমি দিবস পালন করা হয়, যার মূল লক্ষ্য জলাভূমির গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং তা সংরক্ষণের জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park