1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠানের উদ্যোগে, মনীষী স্বামী বিবেকানন্দের ১৬২ তম জন্ম দিবস পালন করলেন।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫
  • ১১৬ বার পঠিত

রিপোর্টার, শম্পা দাস ও সমরেশ রায় , কলকাতা, পশ্চিমবঙ্গ।

আজ ১২ই জানুয়ারী, ঠিক দুপুর দুটোই, বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠানের উদ্যোগে, ১৪ই/ ১ অশোকনগর ডানলপ ব্রীজের কাছ থেকে সিঁথির মোড় পর্যন্ত এক বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে, মনীষী স্বামী বিবেকানন্দের ১৬২ তম জন্মদিবস পালন করলেন , জাতীয় দিবস উপলক্ষে, এটি বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠানের ২৬ তম বর্ষ।

এই বর্ণাঢ্য শোভাযাত্রায়, উপস্থিত ছিলেন বরানগরের বিধায়িকা সায়ন্তিকা ব্যানার্জি, দমদমের সাংসদ ও প্রধান অতিথি সৌগত রায়, এছাড়াও উপস্থিত ছিলেন, ১৭ নম্বর ওয়ার্ডের পৌর পিতা অঞ্জন পাল, কুড়ি নম্বর ওয়ার্ডের পৌরপিতা দিলীপ নারায়ণ বসু, ৯ নম্বর ওয়ার্ডের পৌরপিতা শ্রী রামকৃষ্ণ পাল সহ উপস্থিত ছিলেন অমর পাল, বাসক চন্দ্র ঘোষ, প্রতিষ্ঠানের সভাপতি সুব্রত সাহা, সংগঠনের সম্পাদক সুশীল দাস, সাধারণ সম্পাদক জয়দেব পোদ্দার, সংস্কৃতি সেক্রেটারী সম্পদ রায় চৌধুরী, সহ-সম্পাদক কমল পন্ডিত, সমাজসেবী পুলক ঘোষ ও শঙ্কর রাউত ও অন্যান্য অতিথিরা এবং শোভাযাত্রার অংশগ্রহণকারী বিবেকানন্দ প্রেমীরা।

শোভাযাত্রার মধ্যে দিয়ে, স্বামী বিবেকানন্দের বাণীকে প্রচার করলেন, এবং মানুষের মনে বিবেকানন্দের যে সকল কাজকর্ম, তাহাও পোস্টার এর মধ্য দিয়ে মানুষের সামনে তুলে ধরলেন,

শোভাযাত্রায় পা মেলান অসংখ্য এলাকাবাসী, স্কুলের ছোট ছোট ছেলেমেয়েরা, এবং সংস্কৃতি জগতের শিল্পীরা, সকলে মিলে এক কন্ঠে বীরবানি ও সংগীতের মধ্য দিয়ে শোভাযাত্রা সিথিরমোর পর্যন্ত পৌঁছান।,

যে সকল অতিথিরা উপস্থিত ছিলেন তাহাদের কেউ বরণ করে নেন উত্তরীয় পরিয়ে ও পুষ্পস্তবক দিয়ে, স্বামী বিবেকানন্দের স্মৃতিতে মাল্যদান করেন। একটা কথাই সবার কন্ঠে মিলিত হয়, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, ঈশ্বরের কাছে প্রার্থনা করলেই তবেই মনের শান্তি পাওয়া যায়।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park